ঝিলপাড় বস্তির আগুনে পুড়লো শতাধিক বসতঘর

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৪৫ পিএম

রাজধানীর মিরপুরে ঝিলপাড় বস্তির আগুনে শতাধিক ঘরবাড়ি পুড়ে যাওয়ায় পথে বসে বসেছে এসব ঘরের বাসিন্দারা। থাকার জায়গা, বিছানা, বাতিল তোশক, রান্নার হাড়ি পাতিলসহ নিত্যপ্রয়োজনীয় প্রায় সবকিছুই আগুনে গ্রাসে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন ভুক্তভোগীরা।

সোমবার দুপুর ১২টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম। এরপর সেখানে পাঠানো হয় ফায়ারের আটটি ইউনিট। প্রায় ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসেন ১২ নম্বর সেকশনের ঝিলপাড় বস্তির আগুন।

আগুন লাগার খবর পেয়েই ফায়ার সার্ভিসকে সহায়তায় ঘটনাস্থলে মোতায়েন করা হয় সেনা সদস্যদের।

আগুন নিয়ন্ত্রণে আসতে আসতেই পুড়ে অঙ্গার হয়ে যায় নিম্ন আয়ের মানুষের বাসস্থান। অন্তত শতাধিক টিনের ঘর পুড়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। আগুনে ঘরবাড়ি আর আসবাবপত্র হারিয়ে পথে বসেছে কয়েকশো মানুষ।

ক্ষতিগ্রস্তরা বলছেন, হঠাৎ লাগা আগুন থেকে রক্ষার জন্য রান্নার হাড়িটিও বের করতে পারেননি তারা। পুড়েছে শিক্ষার্থীদের বই খাতা আর এসএসসি পরীক্ষা দেয়ার এডমিট কার্ডও।

তবে আপাতত কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আনোয়ার হোসেন। বলেন, আগুনের সূত্রপাতের প্রকৃত কারণ জানা যাবে তদন্তের পর।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ষাটোর্ধ এক নারীর সব হারানোর আর্তনাদ। মাথা গোজার ঠাইটুকুও হারিয়েছেন তিনি। ফোনে স্বজনদের জানাচ্ছিলেন, আগুনে নিঃস্ব হবার কথা। তার ঘরে ছিলো খাট, ফ্রিজসহ অন্যান্য আসবাবপত্র। এক ঘণ্টার মধ্যে সব পুড়ে শেষ।

আর পুড়ে যাওয়ার পরও ধ্বংসস্তূপে কিছু অবশিষ্ট আছে কিনা, তার সন্ধানে নেমেছে ক্ষতিগ্রস্ত মানুষেরা। তারা বলছেন, আগুনের খবর পেয়ে বাড়িতে আসতে আসতেই সব শেষ।

আরবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর