রাজধানীর কামরাঙ্গীরচরে একটি মাদ্রাসায় শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার কামরাঙ্গীচরের মুন্সিহাটিস্থ ‘জামিয়াতুল আবরার’ মাদ্রাসায় পাগড়ি বিতরণ অনুষ্ঠানের সময় এ ঘটনা ঘটে।
হামলার শিকার অলিউল্লাহ (২২) নামের ওই শিক্ষার্থী মাদ্রাসার নাহাবেমীর কিতাব বিভাগে পড়াশোনা করেন।
অলিউল্লাহকে উদ্ধার করা ওই মাদ্রাসারই সাবেক শিক্ষার্থী মারুফুল হক জানান, অনুষ্ঠানের সময় মাদ্রাসার নিচতলায় সন্ধ্যার দিকে ঘটনাটি ঘটে। তবে কে এই হামলা করেছে, আমরা জানতে পারিনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তার শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে।
ইবনে সিনায় রুশ কিশোরীকে যৌন হয়রানি, ওয়ার্ডবয় গ্রেপ্তার