ছুটির দিনে জমজমাট শিশুপ্রহর

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম

অমর একুশে বইমেলার শেষ শুক্রবারের শিশুপ্রহরে ছোট্ট সোনামণিদের পদচারণায় মুখরিত হয়ে উঠে মেলা প্রাঙ্গণ। বাচ্চাদের ছোটাছুটি আর দুরন্তপনায় শিশু চত্বর প্রাণবন্ত হয়ে ওঠে।

শুক্রবার সকাল সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এই আয়োজনে অংশ নিয়ে আনন্দে আত্মহারা শিশুরা। শিশু মঞ্চের প্রধান আকর্ষণ সিসিমপুরের হালুম, টুকটুকি আর সিকুর সাথে নেচে গেয়ে ব্যস্ত সময় পার করে তারা।

শিশু মঞ্চের আনুষ্ঠানিকতা শেষে বাবা-মায়ের হাত ধরে ঘুরে ঘুরে পছন্দের বই সংগ্রহ করেছে ক্ষুদে পাঠকরা। বর্তমান প্রজন্মকে ডিভাইস আসক্তি থেকে দূরে রাখতে এবং বইয়ের প্রতি ভালবাসা বাড়াতে এই আয়োজন সহায়ক হবে বলে জানান অভিভাবকরা। 

এদিকে শিশুদের দৃষ্টিভঙ্গিকে প্রাধান্য দিয়ে নতুন নতুন বই এনেছেন প্রকাশনা সংস্থাগুলো। 

শেষ শুক্রবারে শিশুদের ট্রাফিক সচেতনতা বাড়াতে ডিএমপি ও জাইকার আয়োজনে শিশুদেরকে বিভিন্ন ট্রাফিক সিগন্যালসহ সড়কে চলাচলের নিয়মকানুন দেখানো হয়েছে।

শিশুপ্রহরের জন্য বরাদ্দ প্রতি শুক্র ও শনিবার। এই দুইদিনে সিসিমপুর শো দেখানো হবে সকাল সাড়ে ১১টা, বেলা তিনটা ও সন্ধ্যা সাড়ে ছয়টায়। 

 

আরবিএস
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
অনেক অপেক্ষার পর অবশেষে দুয়ার খুললো বাঙালির প্রাণের মেলা ‘অমর একুশে বইমেলা’র। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমি প্রাঙ্গণে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...
অমর একুশে বইমেলা ২০২৬-এর সূচিতে বড়ো ধরনের পরিবর্তন আনা হয়েছে। এবারের মেলা ২১ ফেব্রুয়ারির পরিবর্তে শুরু হবে আগামী ২৫ ফেব্রুয়ারি এবং চলবে ১৫ মার্চ পর্যন্ত। একই সঙ্গে মেলায় অংশগ্রহণকারী প্রকাশনা...
অমর একুশে বইমেলার ৬০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকাশকদের ভিন্নমত সত্ত্বেও ২০ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর