৬০ ভাগ প্রস্তুতি শেষ, বইমেলা শুরু ২০ ফেব্রুয়ারিই: বাংলা একাডেমি

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:০৪ পিএম

অমর একুশে বইমেলার ৬০ ভাগ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকাশকদের ভিন্নমত সত্ত্বেও ২০ ফেব্রুয়ারি থেকেই বইমেলা শুরু হবে বলে জানিয়েছে বাংলা একাডেমি।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলা একাডেমির শহীদ মুনীর চৌধুরী সভাকক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম ও অমর একুশে বইমেলা ২০২৬-এর সদস্যসচিব ড. মো. সেলিম রেজা।

প্রকাশকরা ঈদুল ফিতরের পর বইমেলা আয়োজনের যে দাবি জানিয়েছেন, তার কোনো যৌক্তিকতা নেই বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয়।

বইমেলা পেছানোর কোনো সিদ্ধান্ত আপাতত নেই বলে জানিয়ে বাংলা একাডেমি জানায়, পবিত্র রমজান মাসে মেলা আয়োজন করায় মেলা প্রাঙ্গণে ইফতার, নামাজ ও তারাবির ব্যবস্থা রাখা হবে।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর বাংলা একাডেমিতে ২০২৬ এর বইমেলার তারিখ নির্ধারণী এক সভায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও রোজার পরিপ্রেক্ষিতে ওই বছরের ১৭ ডিসেম্বর বইমেলা শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

পরে ওই বছরের ১৭ ডিসেম্বর বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে অনুষ্ঠিত এক জরুরি সভায় ছাব্বিশের বইমেলা ফেব্রুয়ারির ২০ তারিখে শুরুর সিদ্ধান্ত হয়। যা চলবে ১৫ মার্চ পর্যন্ত। পরে চলতি বছরের ২৭ জানুয়ারি এই তারিখটির চূড়ান্ত করার তথ্য পাওয়া যায়।

একাত্তর/এসি
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিয়ে নিলেনবাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। 
অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।
শিশুপ্রহরে সিসিমপুরের যে জনপ্রিয় আয়োজন ও হালুম-টুকটুকিদের উপস্থিতি থাকে, তা এবার থাকছে না বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে হারের পর ফরাসি টিভি চ্যানেল এম সিক্সে মুখ খুলেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে দলের জঘন্য পারফরম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দেয়ার পাশাপাশি...
হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন এক হাজার ৫১ জন।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর