শিশুদের রঙ-তুলিতে রঙিন বাংলা একাডেমি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ পিএম

অমর একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে রঙ-তুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) মেলার দ্বিতীয় দিনে সকাল থেকেই অভিভাবকদের হাত ধরে শিশুদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

তবে মেলায় এবার জনপ্রিয় শিশুতোষ অনুষ্ঠান সিসিমপুর ও আলাদা কোনো সুনির্দিষ্ট শিশুচত্বর না থাকায় শিশু ও অভিভাবকদের কণ্ঠে ছিল আক্ষেপ ও মন খারাপের সুর।

সরেজমিনে দেখা যায়, কেউ অত্যন্ত মনোযোগ দিয়ে আঁকছে বায়ান্নর শহীদ মিনার, কেউবা রঙ-তুলিতে ফুটিয়ে তুলছে সবুজ প্রকৃতি কিংবা মুক্তিযুদ্ধের বীরত্বগাথা কোনো দৃশ্য। কারো কারো তুলিতে উঠে এসেছে স্বপ্নের আগামীর বাংলাদেশ। এভাবেই চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতার মাধ্যমে উৎসবমুখর হয়ে ওঠে শিশুপ্রহর।

তবে মেলা প্রাঙ্গণে এবার শিশুদের অন্যতম আকর্ষণ সিসিমপুরের ইকরি, হালুম কিংবা টুকটুকিদের উপস্থিতি ছিলো না। প্রিয় চরিত্রগুলোকে দেখতে না পেয়ে অনেক শিশুর চোখে-মুখেই অভিমান ঝরতে দেখা গেছে। সিসিমপুর বা আলাদা চত্বর না থাকলেও চিত্রাঙ্কন শেষে শিশুদের অনেককেই স্টলগুলোতে নতুন বইয়ের ঘ্রাণ নিতে দেখা যায়। সন্তানদের বইয়ের সঙ্গে পরিচয় করাতে পেরে খুশি অভিভাবকরাও।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলার পুরো সময় জুড়ে প্রতি শুক্র ও শনিবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিশুপ্রহরের আয়োজন থাকবে। বাঙালির এই প্রাণের উৎসব চলবে আগামী ১৫ মার্চ পর্যন্ত।

একাত্তর/আরএ
কবি আল মুজাহিদীকে স্মরণ করে আগামীকাল বাংলা একাডেমিতে এক সেমিনারের আয়োজন করা হয়েছে।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় নিয়ে নিলেনবাংলা ভাষা ও সাহিত্যের বিশিষ্ট গবেষক, প্রাবন্ধিক ও প্রগতিশীল রাষ্ট্রচিন্তাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। 
বাংলা একাডেমির সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন। 
শিশুপ্রহরে সিসিমপুরের যে জনপ্রিয় আয়োজন ও হালুম-টুকটুকিদের উপস্থিতি থাকে, তা এবার থাকছে না বলে নিশ্চিত করেছে বাংলা একাডেমি কর্তৃপক্ষ।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি ঐতিহ্যবাহী পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের উপ-হাইকমিশনার পবন কুমার বাধে। সপ্তমীর অঞ্জলি অনুষ্ঠান উপলক্ষে...
প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজের এক সময়ের শিক্ষাপ্রতিষ্ঠান ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ পরিদর্শন করেছেন। সেখানে তিনি শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের উদ্দেশে বক্তব্য দেন। এ সময় দেশকে...
কক্সবাজারে ছুটির আনন্দ নিমেষেই বিষাদ! পরিবারের সবাইকে নিয়ে আনন্দময় ছুটি কাটাতে ঢাকা থেকে কক্সবাজারে গিয়েছিলেন মো. আশিকুল ইসলাম। সাথে ছিলেন তাঁর স্ত্রী ইসরাত জাহান মালিহা, শ্যালিকা লায়লা জাহান...
জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর