রাজউকের অবহেলাতেই অবৈধ স্থাপনা: মেয়র আতিক

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫১ পিএম

রাজধানীর মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল পরিষ্কার আর অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এসময় একটি বহুতল ভবনের একাংশসহ আরও কিছু স্থাপনা ভেঙে দেয়া হয়। নগরবাসীর মধ্যে সচেতনতা তৈরির জন্য কয়েকশো স্বেচ্ছাসেবী মিলে খালের ময়লা পরিষ্কার অভিযানে নেমেছিলেন মেয়র আতিকুল ইসলাম। 

কাগজে-কলমে বসিলার রামচন্দ্রপুর খালটি ১০০ ফুট চওড়া। লাউতলা খালের যেখানটায় এসে খালটি মিশেছে সেখানে ১৩০ ফুট চওড়া থাকার কথা। কিন্তু, এখানে গড়ে উঠেছে ১০ তলার এই ভবনটি। 

ডিজিটাল সার্ভে ম্যাপেও স্পষ্ট যে, এই ভবনটির বেশিরভাগ অংশই খালের মধ্যে। তাই, শুক্রবারের অভিযানের শুরুতেই খালের জায়গায় গড়ে উঠা এই ভবনটির একাংশ ভেঙে দেয় উত্তর সিটি।

উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, রাজউকের অবহেলার কারণেই এমন অবৈধ স্থাপনা গড়ে উঠছে। আবার, ভবনের মালিকও স্বীকার করেছেন কোনো ধরনের অনুমতি ছাড়াই ভবন নির্মাণ করা হচ্ছিলো।

তবে, যেভাবেই গড়ে উঠুক না কেনো? খালের জায়গায় গড়ে ওঠা কোনো স্থাপনা রাখা হবে না বলে জানান মেয়র। 

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, এসব তদারকি করার দায়িত্ব রাজউকের। রাজউক যদি তদারকি করে থাকেন তাহলে অবশ্যই এ ধরনের অবৈধ বিল্ডিং হতে পারে না।    

বহুতল এই ভবনের পাশাপাশি খালের জায়গায় গড়ে উঠা আরও কিছু স্থাপনা ভেঙে দেয়া হয়। 

একদিকে যখন উচ্ছেদ অভিযান চলছিলো, তখন বিডি ক্লিনের দেড় হাজারের বেশি স্বেচ্ছাসেবী খালের অন্যপ্রান্তে ব্যস্ত ছিলেন ময়লা পরিষ্কারে। একটা পর্যায়ে মেয়র নিজেও নেমে পড়েন খাল পরিষ্কারে। 

মূলত খালে ময়লা-আবর্জনা না ফেলার ব্যাপারে খালের দুই পাড়ের বাসিন্দাদের সচেতন করতেই এমন উদ্যোগ। 

উত্তরের মেয়র আরও বলেন, সুন্দর একটা ঢাকা শহর যদি দেখতে চাই, তাহলে এ ধরনের খালকে আমাদের দখলমুক্ত করতে হবে। সাথে সাথে জনগণকেও এগিয়ে আসতে হবে।  

কিছুদিন আগে প্যারিস খাল পরিষ্কার করেছে উত্তর সিটি কর্পোরেশন। কিন্তু, নগরবাসীর অবহেলার কারণে বেশিদিন খাল পরিষ্কার রাখা যায় না। তাই, খাল বাঁচাতে নাগরিকদের সচেতন আচরণ আশা করেছেন মেয়র। 

 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর