বন্ধ পোস্তগোলা ব্রিজ, বিকল্প রাস্তাগুলোতে তীব্র যানজট

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৩০ এএম

সংস্কারের কারণে পোস্তগোলা ব্রিজ বন্ধ থাকায় বিকল্প রাস্তাগুলোতে তীব্র যানজট হচ্ছে। ধোলাইপাড় থেকে শুরু করে বাবুবাজার ব্রিজ পর্যন্ত বিকল্প রাস্তার একাংশ খোঁড়াখুড়িতে আর বাকি অংশ অবৈধ দখলে প্রায় অচল। এসব রাস্তায় ২১ জেলাগামী গাড়ি চলাচলের ফলে যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।

পোস্তগোলা ব্রিজ বন্ধ। দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যান চলাচলের একমাত্র পথ এখন বাবুবাজার ব্রিজ। 

ধোলাই খালের এই সড়ক দিয়েই যানবাহনগুলো উঠছে বাবুবাজার ব্রিজে। কিন্তু পথে আছে নানা বিড়ম্বনা। ধোলাই খালের ব্যবসায়ীরা প্রায় অর্ধেক রাস্তা দখলে রেখেছে তাদের পণ্য রেখে। রাস্তার উপরের শতশত মিনিট্রাক। ধোলাই খালে রাস্তার উপর রেখেই মেরামত করা হচ্ছে প্রাইভেটকার। এতে গাড়ির গতি যেমন কমছে যানজটে লম্বালাইন ও তৈরি হচ্ছে। 

২১টি জেলার যানবাহনের চাপে বাবুবাজার ব্রিজও যানজট দেখা দিয়েছে। সেইসাথে খোঁড়াখুড়িতে অচল রাস্তায় বাস চালানো কঠিন হয়ে উঠছে বলছেন চালকরা। 

সব ধরনের যানবাহন বন্ধ থাকায় ব্রিজে হাজারো মানুষের স্রোত। শিশু সন্তানদের নিয়ে দীর্ঘপথ পায়ে হেঁটেই ঢাকায় ঢুকছেন। বলছেন, তিন-চারবার ভেঙে ভেঙে আসতে হচ্ছে। 

উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয় পোস্তগোলা ব্রিজ। প্রায় তিন বছর ঝুঁকি নিয়ে চলাচল করেছে যানবাহন। যাত্রীরা বলছেন, ভোগান্তি হলেও মেনে নেয়া ছাড়া বিকল্প পথ নেই। 

সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকলেও অসুস্থ রোগীর এ্যাম্বুলেন্স চলাচল করতে দেয়া হয়েছে। শ্রমিকরা বলছেন, যানবাহন চলাচল করতে দিলে নির্ধারিত সময়ে কাজ শেষ করা আরও কঠিন হবে।

আগামী ৮ মার্চ পর্যন্ত পোস্তগোলা ব্রিজে ভারি যানচলাচল বন্ধ থাকবে।

 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর