ঢাকার বাতাসের ধাতবে ক্যান্সারের ঝুঁকি, নষ্ট হতে পারে কিডনি

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম

ব্ল্যাক কার্বন, সিসা, ক্রোমিয়ামসহ নানা ধরনের ধাতবের উপস্থিতি মিলেছে রাজধানীর বাতাসে। আছে আর্সেনিকও। এসব ধাতবের উপস্থিতি কারণে কিডনি নষ্ট হতে পারে, হতে পারে ক্যান্সারও বলছেন বিশেষজ্ঞরা। বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী বলেছেন, দায়ী প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় করে কাজ করতে হবে। 

ক্যাডমিয়াম, নিকেল, আর্সেনিক, ম্যাংগানিজ, কপার রাজধানীর বাতাসে এসব ধাতব উপস্থিতি এখন দ্বিগুণের বেশি। সূক্ষ্ম ক্ষুদ্রাতিক্ষুদ্র বস্তুকণা শ্বাসপ্রশ্বাস, খাদ্য ও পানীয়র মাধ্যমে দেহে প্রবেশ করছে। 

বিশেষজ্ঞরা জানান, ২৪ ঘণ্টা রাজধানীর বায়ু সেবন করলে ফুসফুসে এমন কালো আস্তরণ পড়ে যায়। গাড়ির কালো ধোয়া, রাস্তার ধুলা থেকে উৎপাদিত ক্ষতিকর এই সূক্ষ্ম কণা অজান্তেই দেহের ভেতর রোগের বাসা বাঁধছে। 

বায়ু মান নিয়ন্ত্রণ গবেষক অধ্যাপক আব্দুস সালাম বলেন, বায়ু মান সূচকে শূন্য থেকে ৫০ যে ভালো বায়ু মানসূচক আমরা তার মধ্যে অবস্থান করছি মাত্র ৪৫ দিন। অপরদিকে আমরা ৫৫ দিন অত্যন্ত অস্বাস্থ্যকর বায়ু গ্রহণ করছি। 

রাজধানীতে গেল দশ বছরে মাত্র ৫৭ দিন বিশুদ্ধ বাতাসের রেকর্ড করা হয়েছে। এছাড়া বাঁকী সময় রাজধানীর বাতাস ছিলো মানমাত্রার চেয়ে চার-পাঁচগুন বেশি। 

বায়ুমান নিয়ন্ত্রণ গবেষক অধ্যাপক কামরুজ্জামান মজুমদার বলেন, রাজধানীর বাতাস যখন আমাদের নাকের মধ্যে দিয়ে ঢুকে, তখন গলার মধ্যে এ দূষিত বাতাস আটকে যায়। গলা খুসখুস করে, ব্যথা করে। তারচেয়ে ছোট উপাদানগুলো আমাদের ফুসফুসে যায়। এ কারণে আমাদের ফুসফুসের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়, শ্বাসকষ্ট এবং সিওপিডি হয়। 

এ গবেষক বলেন, আরও ছোট উপাদানগুলো আমাদের রক্তে চলে যায়। এর মধ্যে বিভিন্ন ধরনের ক্ষতিকর রাসায়নিক বস্তু থাকে। সেটা আমাদের হার্টের ক্ষতি করে, কিডনির ক্ষতি করে। এক সময় কিডনি ড্যামেজ হয়ে যায়।     

রাজধানীতে গেলো ১০ বছরে মাত্র ৫৭ দিন বিশুদ্ধ বাতাস রেকর্ড করা গেছে। অন্য সময় ঢাকার বাতাস ছিলো মানমাত্রার চেয়ে চার-পাঁচগুণ বেশি ক্ষতিকর।  

বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী জানান, দেশের বায়ু দূষণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। বায়ু দূষণ রোধে সড়ক ও পরিবহণ, এলডিআরডি, শিল্পসহ প্রতিটি মন্ত্রণালয়কে আইন মানতে হবে বলে মনে করেন মন্ত্রী। 

বন পরিবেশ ও জলবায়ু বিষয়কমন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেন, আমরা একটা আন্তঃমন্ত্রণালয় সভা করবো। কারণ আমরা চাই না এটি শুধু একটা পরিকল্পনা পর্যায়ে থাকুক। এটাকে আমরা বাস্তবায়ন করতে চাই। বাস্তবায়ন করার ক্ষেত্রে রোড ম্যাপটা কী হবে, কোন মন্ত্রণালয়ের কী দায়িত্ব হবে সেটা পরিষ্কার করতে চাই।  

পরিবেশ রক্ষা করতে না পারলে শুধু উন্নয়ন করে টেকসই উন্নয়ন ধরে রাখা কঠিন চ্যালেঞ্জ বলেও জানান তিনি। 

 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকার সবুজবাগ থানাধীন নন্দীপাড়া বড় মসজিদ এলাকা থেকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে স্বামীকে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করেছেন রেহেনা আক্তার (৪০) নামে এক নারী।
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর