নাশকতার মামলায় ইশরাক, শিমুলের আগাম জামিন

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:৩২ পিএম

নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন ও রমনাসহ বিভিন্ন থানার কয়েকটি মামলায় আগাম জামিন পেলেন বিএনপি নেতা শামছুর রহমান শিমুল বিশ্বাস ও ইশরাক হোসেন।

বৃহস্পতিবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের বেঞ্চ তাদের ছয় সপ্তাহের আগাম জামিনের আদেশ দেন।

জামিনের মেয়াদ শেষ হওয়ার আগেই মহানগর দায়রা জজ আদালতে দুজনকেই আত্মসমর্পণ করতে বলা হয়েছে বলে তাদের আইনজীবীরা জানিয়েছেন।

ইশরাক হোসেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জ্যেষ্ঠ সদস্য।

শিমুল বিশ্বাস বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী।

গত বছরের ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে নাশকতার অভিযোগে ইশরাকের বিরুদ্ধে ১২টি ও শিমুল বিশ্বাসের বিরুদ্ধে চারটি মামলা রয়েছে।

আদালতে শিমুল বিশ্বাসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন, এহসানুর রহমানসহ আরও অনেকেই।

আর ইশরাক হোসেনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এম মাহবুব উদ্দিন খোকন। সঙ্গে ছিলেন আইনজীবী মাহফুজ কবির।

আরবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্ত্রী শাহেদা পারভীন সামিয়ার বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে আদালত।
মাগুরায় শিশু আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। 
মাগুরার বহুল আলোচিত আট বছরের শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় বিচারিক আদালতে মৃত্যুদণ্ড পাওয়া আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ড অনুমোদন) ও আসামির আপিলের ওপর শুনানি শেষে হাইকোর্টের রায়...
১৫ আগস্টকে কেন্দ্র করে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার ৫২ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর