নবাবী ভোজ ও সুলতান’স ডাইন সিলগালা, পালালো বাকিরা

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ০৮:২৫ পিএম

রাজধানী বেইলি রোডে অভিযান চালিয়ে নবাবী ভোজ ও সুলতান’স ডাইন নামের দুটি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক। এছাড়াও জরিমানা করা হয়েছে আরও দুই প্রতিষ্ঠানকে। তবে অভিযানের খবর পেয়ে আগেই গা ঢাকা দিয়েছে অনেক প্রতিষ্ঠানের মালিক। কিছু প্রতিষ্ঠান সিলগালা করে, জরিমানা করা হয়েছে। রাজধানীতে এই অভিযান চলবে বলে জানায় রাজউকের ভ্রাম্যমান আদালত। 

অবৈধভাবে গড়ে ওঠা রেস্তোরাঁর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে রাজউক, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এর অংশ হিসেবে মঙ্গলবার দুপুরে রাজধানীর বেইলি রোডের সুলতানস ডাইন রেস্টুরেন্টে গেলে তা বন্ধ থাকতে দেখে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। ঝুলছে সংস্কারের নোটিশ। এরপর বন্ধ থাকা রেস্টুরেন্টটি সিলগালা করে দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন হাওলাদার। 

তিনি বলেন, রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত উপস্থিত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেনি। তবে তাঁরা দাবি করেছেন, তাঁদের সব কাগজপত্র আছে। তাই আপাতত রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে। কাগজপত্র দেখাতে পারলে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। মনির হোসেন আরও বলেন, রাজউকের অনুমোদন না থাকা ভবনেই ব্যবসার অনুমতি দিয়েছে সিটি করপোরেশন। এমন সমন্বয়হীনতার বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে চিঠি দেয়ার কথা জানিয়েছে রাজউক।

বেইলি রোডে অভিযানের খবর পেয়ে নবাবী ভোজের কর্মকর্তা-কর্মচারীরা রেস্তোরাঁ বন্ধ করে সরে পড়েন। পরে রাজউকের অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা রেস্তোরাঁটি সিলগালা করে দেন।  দুইতলা একটি ভবনের নিচতলায় নবাবী ভোজ রেস্তোরাঁটি অবস্থিত। 
ভবনটির ওপরের তলায় পোশাকের একটি ব্র্যান্ডের শোরুম আছে। অবৈধভাবে ভবনের বেজমেন্টে দোকান করায় সেটিটি সিলগালা করে দেয়া হয়। 

অভিযান চালানো হয় বেইলি রোডের প্রায় সব কটি রেস্টুরেন্টে। তবে, অভিযানের খবর আগই গা ঢাকা দেন প্রতিষ্ঠানগুলোর মালিকরা। নবাবী ভোজ ও সুলতান ডাইন সিলগালা করে দেয়া হলেও, বাকি সব রেস্তোরাঁকে সতর্ক করে আদায় করা হয় জরিমানা। তবে অভিযানের পরও নিয়ম ভাঙা প্রতিষ্ঠান ও ভবনগুলোতে নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছে নগরবাসি। 

অভিযান শেষে রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার সাংবাদিকদের বলেন, বেইলি রোডের একিউআই শপিং মলের বেসমেন্টে থাকা নবাবী ভোজ রেস্তোরাঁটিতে অভিযানের সময় রেস্তোরাঁর কেউ ছিলেন না। এটি আইনের ব্যত্যয় ঘটিয়ে করা হয়েছে। অপরদিকে সুলতান’স ডাইন রেস্তোরাঁটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কোনো কাগজপত্র দেখাতে পারেননি।

 

 

এআর
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
রাজউক, ওয়াসা ও সিটি কর্পোরেশনের সমন্বিত কাজের ফল হিসেবে আগামী দু'মাসের মধ্যে হাতিরঝিল লেকের পরিষ্কার পরিচ্ছন্নতায় আমূল পরিবর্তন আসবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর। 
কোনো নীতিমালা না থাকলেও ‘পরিবেশবান্ধব’ দাবিতে রাজধানীতে তৈরি হচ্ছে কাঁচে ঘেরা একের পর এক সুউচ্চ ভবন। যদিও এসব ভবনকে বাংলাদেশের পরিবেশ উপযোগী পরিবেশবান্ধব বলতে নারাজ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ- রাজউক।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানাসহ ২৩ আসামিদের বিরুদ্ধে দুদকের করা ছয়...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর