কেএফসি, ডমিনোজ পিৎজা, সিক্রেট রেসিপিকে জরিমানা

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:০৯ পিএম

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমোদন না নিয়েই খিলগাঁওয়ে রেস্তোরাঁ পরিচালনার করার দায়ে কেএফসি, ডমিনোজ পিৎজা, সিক্রেট রেসিপিসহ চার রেস্টুরেন্টকে জরিমানা করা হয়েছে।

বেইলি রোডের আগুনে ৪৬ জনের প্রাণহানির পর রাজধানীর রেস্টুরেন্টগুলোতে চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার খিলখাঁওয়ে অভিযান চালায় রাজউকের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে অনিয়ম ধরা পড়ায় কেএফসি, ডমিনোজ পিৎজা, সিক্রেট রেসিপিকে দুই লাখ টাকা করে এবং চায়না ল্যান্ড নামের আরেক রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এদিন সকালেই খিলগাঁওয়ে অভিযান শুরু করে রাজউকের ভ্রাম্যমাণ আদালত। তারা দেখতে পান, অধিকাংশ ভবন ও রেস্টুরেন্ট নিয়ম লঙ্ঘন করে গড়ে তোলা হয়েছে। কোনোটিতেই নেই ফায়ার সেফটি ও বিকল্প সিঁড়ি।

অভিযানে রেস্টুরেন্ট পরিচালনা করার অনুমোদনের কাগজপত্র দেখতে চাওয়া হয়। কিন্তু তা দেখাতে না পারায় তাদেরকে জরিমানা করার পাশাপাশি সব কাগজপত্র নবায়নের জন্য এক মাসের সময় বেঁধে দেন নির্বাহী হাকিম কামরুল ইসলাম।

আর এ সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র নবায়ন না করলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানান নির্বাহী হাকিম ।

কামরুল ইসলাম বলেন, কেএফসি ও ডোমিনোজ পিৎজায় ফায়ার সেফটি ও ভবনে বিকল্প কোনো সিঁড়ি পাওয়া যায়নি। রেস্টুরেন্ট তৈরি করা হয়েছে আবাসিক ভবনে।

রেস্টুরেন্ট মালিকদের পাশাপাশি ভবন মালিকদেরও দ্রুতই শাস্তির আওতায় আনা হবে বলেও জানান রাজউকের নির্বাহী হাকিম।

এদিকে প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকা ও নানা অনিয়মের কারণে গুলশানের কাচ্চি ভাই ও ধানসিঁড়ি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে গুলশান ও বনানী এলাকায় চালানো ওই অভিযানে আরো দুই রেস্তোরাঁ ও এক প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।

আরবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জন গ্রেপ্তার হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর