নিয়ম ভাঙায় গুলশানে কাচ্চি ভাই, ধানসিঁড়িকে জরিমানা

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০১:৩৩ পিএম

প্রয়োজনীয় অনুমতিপত্র না থাকা ও নানা অনিয়মের কারণে গুলশানের কাচ্চি ভাই ও ধানসিঁড়ি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমাণ আদালত।

বুধবার সকালে গুলশান ও বনানী এলাকায় চালানো ওই অভিযানে আরো দুই রেস্তোরাঁ ও এক প্রতিষ্ঠানকেও জরিমানা করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। সঙ্গে ছিলেন ফায়ার সার্ভিসের সদস্যরাও।

বিভিন্ন রেস্তোরাঁ ও ভবনের অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শন করে অনিয়মে জড়িতদের দুই লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছে নায়নের নেতৃত্বাধীন টিম।

ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত গুলশান-২ নম্বর মোড়ে দুটি ভবনে অভিযান চালায়। এ সময় বেশিরভাগ প্রতিষ্ঠান পরিচালনার জন্য যেসব অনুমতির প্রয়োজন হয়, সেসবও দেখাতে পারে নাই।

পাশাপাশি অগ্নি নির্বাপণের নেই যথেষ্ট প্রস্তুতি । জরুরি বের হওয়ার পথে নানা সামগ্রী রেখে বন্ধ করে দেওয়া হয়েছে চলাচলের পথ।

অভিযানে কাচ্চি ভাই রেস্তোরাঁকে এক লাখ জরিমানা করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নায়ন। বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনো কাগজপত্র দেখাতে পারেনি কাচ্চি ভাই।

’

আর জরিমানার টাকা না দিতে পারলে তিন মাসের কারাভোগ করতে হবে বলে আদেশ দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। আগামী সাত দিনের মধ্যে ফায়ার সার্টিফিকেট, পরিবেশের ছাড়পত্রসহ সকল অনুমোদন সম্পন্ন করতে হবে।

এরপরও কাচ্চি ভাইয়ের কাগজপত্র যদি প্রস্তুত না হয় তাহলে রেস্তোরাঁটি সিলগালা করা হবে বলেও জানান জুলকার নায়ন। 

আরবি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রীদের ট্রলি অপব্যবহার, পার্কিং ও পাবলিক টয়লেটে চরম অপরিচ্ছন্ন পরিবেশ এবং দোকানে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রির মতো নানা অপরাধের বিরুদ্ধে কঠোর আইনি...
রাজধানীর গুলশানে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন 'টস বন্ড প্রাইভেট লিমিটেড' নামের একটি বন্ডেড ওয়্যারহাউস সিলগালা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খানের দেয়া কঠোর নির্দেশনার পর নির্ধারিত সময়ের আগেই পরিচ্ছন্ন রূপ ফিরে পেল রাজধানীর শেওড়াপাড়া থেকে মিরপুর-১০ এলাকা পর্যন্ত মেট্রোরেলের...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের মধ্যে ২১টি মোটরসাইকেল হস্তান্তর করেছেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর