ফার্মগেটের সেজান পয়েন্টে দুই স্বর্ণের দোকানে চুরি

আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৮:৩৯ পিএম

রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টে দুইটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। একটি দোকান থেকেই প্রায় দুই শত ভরি স্বর্ণ ও অপর দোকান থেকে ৪০ ভরি স্বর্ণ চুরি হয়। 

দোকান মালিক সমিতির সভাপতি জানান, ভোর রাতে মার্কেটের পিছনে অংশের লোহার গ্রিল কেটে চোরেরা প্রবেশ করে। ঘটনার সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।

মঙ্গলবার ছিলো ফার্মগেট এলাকায় মার্কেট ও দোকানপাটের সাপ্তাহিক বন্ধের দিন। তাই এদিনটাকেই বেছে নেয় অপরাধীরা। সিসিটিভি ফুটেজে দেখা যায় একদল চোর মাথায় হেলমেট পরে স্মরণী জুয়েলার্সে প্রবেশ করে। চোরদের একজন দোকানের সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলে।

 

সকালে নিরাপত্তা কর্মীরা মার্কেট খুললে চার তলার এলবি জুয়েলার্স ও স্মরণী জুয়েলার্স নামের দোকান দুইটি লণ্ডভণ্ড অবস্থায় দেখতে পায়।

টিনের শাটার ও লোহার নিরাপত্তা বেষ্টনী কেটে দোকানে ঢোকে অপরাধীরা। আর স্মরণী জুয়েলার্সের সিন্দুক কিছুটা দুর্বল থাকায় সবকিছুই তারা লুটে নেয়। 

সংঘবদ্ধ চোর চক্র এলবি জুয়েলার্সেও প্রবেশ করে। কিন্তু দোকানটির সিন্দুক শক্তিশালী হওয়ায় সেটি ভাঙতে পারেনি। তবে শো কেসের সব মালামালই তারা লুটে নেয়।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ জানান, ঘটনার তদন্তে মাঠে নেমেছে গোয়েন্দা পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করাসহ অন্যান্য আলামত সংগ্রহ করা হচ্ছে।

চোরদের গ্রেফতারে অভিযান চালানোর কথা জানান ডিবি প্রধান।

 

একাত্তর/জো
রাজধানীর খিলগাঁওয়ে দেয়াল ভেঙে একটি জুয়েলারি দোকানের প্রায় ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। 
প্রায় আড়াই ঘণ্টা পর রাজধানীর ফার্মগেট মোড়ের অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে যান চলাচল।
সহপাঠী হত্যার প্রতিবাদে রাজধানীর ফার্মগেট এলাকার সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এতে সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। দেখা দিয়েছে তীব্র যানজট।
রাজধানী ফার্মগেট এলাকার কাছে বিয়ারিং প্যাড খুলে পড়ে এক পথচারী নিহতের পর বন্ধ থাকা মেট্রোরেল সেবা সকাল ১১টা থেকে পুনরায় চালু হয়েছে। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল এখন নিরবচ্ছিন্নভাবে...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর