ঢাকায় দেয়াল ভেঙে জুয়েলারি দোকানের ৭৫ ভরি স্বর্ণ চুরি

আপডেট : ০৫ মার্চ ২০২৬, ০১:৫৫ পিএম

রাজধানীর খিলগাঁওয়ে দেয়াল ভেঙে একটি জুয়েলারি দোকানের প্রায় ৭৫ ভরি স্বর্ণ ও নগদ টাকা লুটের ঘটনা ঘটেছে। 

বুধবার (৪ মার্চ) দিবাগত রাতে খিলগাঁওয়ের উত্তর গোড়ান টেম্পো স্ট্যান্ড এলাকায় ‘আশেকে রাসুল’ নামের একটি স্বর্ণের দোকানে এই চুরির ঘটনা ঘটে।

দোকান মালিকের দাবি, চোর চক্র দোকান থেকে স্বর্ণালঙ্কারের পাশাপাশি নগদ টাকা ও রুপাও নিয়ে গেছে। এমনকি পরিচয় আড়াল করতে দোকানের সিসিটিভি ফুটেজ সংবলিত ডিভাইসটিও সঙ্গে করে নিয়ে গেছে তারা।

ভুক্তভোগী দোকান মালিক জানান, জুয়েলারি দোকানটির পাশেই একটি হোমিও ওষুধের দোকান রয়েছে। চোর চক্র প্রথমে সেই ওষুধের দোকানে ঢোকে। এরপর ওষুধের দোকানের দেয়াল ভেঙে তারা জুয়েলারি দোকানের ভেতরে প্রবেশ করে। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে চুরির বিষয়টি জানাজানি হয়।

দোকান মালিকের দেওয়া তথ্যমতে, সকালে ক্যাশ কাউন্টার ও সিন্দুক ভাঙা অবস্থায় পাওয়া গেছে। তিনি দাবি করেন, দোকান থেকে ৭৫ ভরি স্বর্ণ, দেড়শ ভরি রুপা এবং নগদ এক লাখ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে চোর চক্র।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ না থাকায় চোর শনাক্তে আশপাশের অন্য ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে বলে জানা গেছে।

একাত্তর/এসি
চুরির অভ্যাস ছাড়াতে না পারায় মেয়েকে বাসা থেকে বের করে দিয়েছিলেন যুগ্মসচিব বাবা। মাল্টিন্যাশনাল কোম্পানির শীর্ষ পদে চাকরি করা বোনও দেন না তার পরিচয়। রাজধানীর বিভিন্ন পাঁচ তারকা হোটেল থেকে শুরু করে...
রাজধানীর ফার্মগেটের সেজান পয়েন্টে দুইটি স্বর্ণের দোকানে চুরি হয়েছে। একটি দোকান থেকেই প্রায় দুই শত ভরি স্বর্ণ ও অপর দোকান থেকে ৪০ ভরি স্বর্ণ চুরি হয়। 
বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের অলরাউন্ডার স্বর্ণা আক্তারের বাসায় চুরির ঘটনায় জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় স্বর্ণার চুরি হওয়া মোবাইল ফোনসহ অন্য মালামাল উদ্ধার করা হয়েছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর