কামরাঙ্গীরচরে বাণিজ্য চান না নির্মলেন্দু গুণ

আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:২১ পিএম

রাজধানীর কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল (সিবিডি) গড়ার প্রকল্পকে ‘অপ্রয়োজনীয় ড্রাগন’ হিসেবে অভিহিত করেছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত কবি নির্মলেন্দু গুণ।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘ড্যাপ-কামরাঙ্গীরচর, অপ্রয়োজনীয় উন্নয়ন ও জনগণের ভাবনা’ শীর্ষক গোল টেবিল বৈঠকে ভিডিও বার্তায় এ কথা বলেন গত দেড় দশক ধরে কামরাঙ্গীরচরের বসবাস করা এই কবি।

সম্প্রতি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, কামরাঙ্গীরচরে গড়ে তোলা হবে কেন্দ্রীয় বাণিজ্যিক অঞ্চল হবে।

এরপরই এ প্রকল্পের বিরোধিতা করছেন স্থানীয় বাসিন্দারা। এরই প্রতিবাদে এদিন গোলটেবিল বৈঠকের আয়োজন করে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ নামের এক সংগঠন।

সংগঠনের সভাপতি নির্মলেন্দু গুণ বলেন, ঢাকা সিটি কর্পোরেশনকে অবশ্যই তাদের পরিকল্পনার বিষয়ে কামরাঙ্গীরচরের ২০ লাখ বাসিন্দাদের অবহিত করতে হবে। তাদেরকে বাদ দিয়ে নয়।

আর এরকম কোনো উন্নয়ন প্রকল্পের এখতিয়ার সিটি কর্পোরেশনের আদৌ আছে কিনা সে প্রশ্নও তোলেন তিনি।

গোল টেবিল বৈঠকে বক্তারা বলেন, কামরাঙ্গীরচর ড্যাপ অধিভুক্ত আবাসিক প্রধান মিশ্র এলাকা। সেখানে যেকোনো ধরনের প্রকল্প পরিকল্পনা প্রণয়নের দ্বায়িত্ব রাজউকের। সিটি করপোরেশনের বাণিজ্যিক হাব করার বিষয়টি আইনসংগত নয়। 

তারা বলেন, বিপুলসংখ্যক জনগোষ্ঠীর স্বার্থকে ক্ষতিগ্রস্ত করে কোনো প্রকল্প ভাবনা বাস্তব সম্মত নয় বরং দখল হওয়া খাল ও নদীর চ্যানেল উদ্ধার করা জরুরি।

অনুষ্ঠানে কামরাঙ্গীরচরের তিন ওয়ার্ডের ভূমি মালিকরা জানান, উন্নয়নের সঙ্গে তাদের বিরোধ কোনো নেই। তবে তাদেরকে সবকিছু জানিয়ে এবং সঙ্গে নিয়ে যেকোনো কাজ করতে হবে।

কামরাঙ্গীরচরে আবাসিক ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমোদন আবারো চালুর করার জানান তারা।

সংগঠনের সদস্য সচিব এসএম মাওলা রেজার পরিচালনায় অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদ।

আরো উপস্থিত ছিলেন, স্থপতি আদিল মোহাম্মদ খান, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক আলমগীর কবির, কামরাঙ্গীরচর ভূমি মালিক প্রতিনিধি হাজী মো. ফারুক হোসেন।

আরবি
দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় অর্থনৈতিক সক্ষমতা, আঞ্চলিক সংযোগ এবং কৌশলগত অবস্থানের কারণে বাংলাদেশের গুরুত্ব ক্রমেই বাড়ছে বলে মন্তব্য করেছেন আমেরিকান ইন্টারন্যাশনাল...
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আওতাধীন এলাকায় বাসাবাড়ির বর্জ্য অপসারণে অতিরিক্ত অর্থ আদায় এবং কাজে অবহেলা বা অনিয়ম করা হলে সংশ্লিষ্ট ঠিকাদারদের টেন্ডার বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন...
শুধু নীতি তৈরি বা হাজার হাজার কোটি টাকার প্রকল্প গ্রহণই নয়, ঢাকা শহরে বসবাসরত নাগরিকরা সেই নীতির মাধ্যমে কতোটুকু উপকৃত হচ্ছেন, সেটি মূল্যায়ন করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী...
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৬৩টি ওয়ার্ডেই এডিস মশার ঘনত্ব নির্ধারিত সূচকের চেয়ে বেশি পাওয়া গেছে। এর মধ্যে ২৭টি ওয়ার্ডকে ডেঙ্গু সংক্রমণের জন্য সবচেয়ে বেশি বা...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর