সুপ্রিম কোর্ট বার নির্বাচনে মারামারি, রুহুল কুদ্দুস কাজল গ্রেপ্তার

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১০:২৪ পিএম

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে ভোট গণনার সময় হাতাহাতির মামলায় বিএনপি-জামায়াতপন্থি প্যানেলের সম্পাদক প্রার্থী মো. রুহুল কুদ্দুসকে (কাজল) গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় রাজধানীর তোপখানা রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গেলো বৃহস্পতিবারের ওই ঘটনায় এ নিয়ে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হলো। শুক্রবার রাতে গ্রেপ্তার পাঁচ আইনজীবীকে শনিবার আদালতে হাজির করা হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠায় আদালত।

ওই পাঁচ আইনজীবী হলেন–আইনজীবী কাজী বশির আহমেদ, তুষার, তরিকুল, এনামুল হক সুমন ও ওসমান চৌধুরী।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন গণমাধ্যমে বলেন, কাজলকে গ্রেপ্তার করেছে সিআইডি। আর মামলাটি তদন্ত করছে ডিবি। যথাযথ আইনি প্রক্রিয়ায় তাকে ডিবিতে হস্তান্তর করা হবে।

এর আগে শুক্রবার রাতে নির্বাচন সাব কমিটির কো-অপ্ট সদস্য সহকারী অ্যাটর্নি জেনারেল মো. সাইফুর রহমান সিদ্দিকী সাইফ শাহবাগ থানায় ওই মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

২০ জনের নামে করা ওই মামলার এক নম্বর আসামি সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী। আর দুই নম্বর আসামি কাজল। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৪-২৫ সালের নির্বাচনের ভোটগ্রহণ হয় বুধ ও বৃহস্পতিবার।  

বৃহস্পতিবার ভোটগ্রহণ শেষে সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী নাহিদ সুলতানা যুথী রাতেই ভোট গণনা শেষ করে ফলাফলের দাবি জানান। অন্যদিকে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ মনোনীত প্যানেল থেকে সম্পাদক পদপ্রার্থী শাহ মঞ্জুরুল হকসহ অন্যরা শুক্রবার বিকালে ভোট গণনার দাবি জানান।

এ নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে।  

আরবিএস
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
আসন্ন নির্বাচন উপলক্ষে সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বাধাগ্রস্ত করতে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভাবমূর্তি বিনষ্ট করতেই প্রথম আলো অফিসে পরিকল্পিত হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটিতে কর্মরত সংবাদকর্মীরা।
ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। 
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর