সোনারগাঁয়ে নির্বাচনী সহিংসতায় যুবক নিহত, আহত আট

আপডেট : ০৯ মার্চ ২০২৪, ০৯:৫৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের দুধঘাটা এলাকায় নির্বাচনী সহিংসতায় হৃদয় ভূঁইয়া (২৪) নামের একজনের মৃত্যু হয়েছে। এসময় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন কমপক্ষে আটজন। 

শনিবার বিকেলে দুধঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে নির্বাচনী ফলাফল প্রকাশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

নিহত হৃদয় ভূঁইয়া দুধঘাটা গ্রামের আমির আলী ভূঁইয়ার ছেলে। তিনি কায়সার আহম্মেদ রাজু নামের এক প্রার্থীর সমর্থক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মজিবুর রহমান মারা যাওয়ার পর শূন্য হওয়া সদস্য পদে শনিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে গণনাকে কেন্দ্র করে প্রার্থী আজিজ সরকারের নেতৃত্বে তার লোকজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী কায়সার আহাম্মেদ রাজুর সমর্থকদের ওপর হামলা চালায়। 

এসময় কায়সার আহাম্মেদ রাজুর সমর্থক হৃদয় ভুইয়া (২৪) গুলিবিদ্ধ হন এবং ফারুক হোসেন মারাত্মকভাবে আহত হন। পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পাঁচ পুলিশ সদস্যও আহত হন। পরে গুলিবিদ্ধ হৃদয়কে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তানজিলা সালাম মৃত ঘোষণা করেন। 

নিহতের ভাই লিটন ভূইয়া জানান, ভোটগ্রহণ শেষে গণনার সময় মোরগ প্রতীকের সদস্য প্রার্থী আজীজ সরকারের নেতৃত্বে তার লোকজন আমাদের পক্ষের প্রার্থী কায়সার আহমেদ রাজুর সমর্থকদের ওপর গুলি চালায়। এসময় আমার ভাই হৃদয় ভূইয়া গুলিবিদ্ধ হয়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমরা হত্যাকারীদের শাস্তি চাই।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুজ্জামান বলেন, ভোট গণনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে গিয়ে পুলিশসহ আটজন আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর