মিরপুরে সহকর্মীর কোদালের আঘাতে রাজমিস্ত্রী নিহত

আপডেট : ১০ মার্চ ২০২৪, ০৩:৩১ পিএম

রাজধানীর মিরপুরে সহকর্মীর কোদালের আঘাতে এক রাজমিস্ত্রী নিহত হয়েছেন। রোববার সকাল আটটার দিকে শাহআলী থানা এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত রুহুল আল আমিন (৩৫) বরিশাল জেলার বেতাগী উপজেলার উত্তর নালিতাবাড়ি গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে মিরপুরের গুদারাঘাট এলাকায় পরিবার নিয়ে থাকতেন।

নিহতের বাবা নিরাপত্তাকর্মী আবুল হোসেন জানান, তার ছেলে পেশায় রাজমিস্ত্রী। সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে ভাড়ায় একজন লেবার নেয়ার জন্য মিরপুরের মুক্তবাংলা মার্কেটের সামনে যান তিনি। সেখানে তার সাথে থাকা আরেক সহকর্মী তার পছন্দের লোক নিতে চায় এবং সে তা না মানায় তাদের দুইজনের মধ্যে তর্ক-বিতর্ক ও ধাক্কাধাক্কি হয়। পরে তিনি চলে আসার সময়ে পেছন থেকে ওই সহকর্মী কোদাল দিয়ে তার ঘাড়ে আঘাত করলে তিনি গুরুতর আহত হন। 

নিহতকে হাসপাতালে নিয়ে আসা শ্রমিক হৃদয় জানান,তাকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এসেছেন। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষার পর মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

 

একাত্তর/জো
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
সকাল থেকে রামিসাদের বাড়ির সামনে চলা বিক্ষোভ দুপুরের পর ছড়িয়ে পড়ে মিরপুর ১০ নম্বর গোল চত্বর পর্যন্ত। বিক্ষোভকারীরা গোল চত্বরে অবস্থান নিয়ে ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।  
শিশু রামিসা হত্যার বিচারের দাবিতে রাজধানীর মিরপুরের কালশী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী।  
রাজধানীর মিরপুরের বাউনিয়াবাদ বস্তিতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে বস্তিবাসীর।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর