বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৯:২৪ এএম

পবিত্র ঈদুল ফিতরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৭টায় এই জামাত শুরু হয়ে শেষ হয়েছে ৭টা ১১ মিনিটে।

ঈদের প্রথম জামাতে ইমাম ছিলেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন এই মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে ভোর থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা বায়তুল মোকাররমে আসতে শুরু করেন। ঈদের নামাজ আদায় শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন মুসল্লিরা। নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলির পাশাপাশি ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিবছরের মতো এবারও পবিত্র ঈদুল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, বায়তুল মোকাররমে সকাল ৭, ৮, ৯ ও ১০ ও ১০টা ৪৫ মিনিটে ঈদের জামাত হবে।

 

এআর
পবিত্র ঈদুল ফিতরের ছুটি কাটিয়ে আবারও কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই রাজধানীর কমলাপুর রেলস্টেশনে বিভিন্ন রুটের ট্রেন একে একে প্রবেশ করতে দেখা গেছে।
ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষে খুলেছে বাংলাদেশ সচিবালয়সহ সব সরকারি অফিস, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের তিনটি জামাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ মার্চ) সকাল ৭টা থেকে পর্যায়ক্রমে তিনটি জামাত অনুষ্ঠিত হয়।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মেহেদি, ঘুড়ি উৎসব, ঈদ র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ তিনদিনব্যাপী ঈদ উৎসবের আয়োজন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর