সদরঘাটে দুর্ঘটনা: দুই লঞ্চের রুট পারমিট বাতিল, তদন্ত কমিটি গঠন

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৮:১৩ পিএম

রাজধানীর সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহত হওয়ার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। পাশাপাশি ঘটনা সংশ্লিষ্ট দুই লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।

কমিটির আহবায়ক করা হয়েছে বিআইডব্লিউটিএ’র পরিচালক (ক্রয় ও সংরক্ষণ) মো. রফিকুল ইসলামকে। সদস্য হিসেবে কমিটিতে আছেন নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগের যুগ্ম পরিচালক মো. আজগর আলী এবং বন্দর শাখার যুগ্ম পরিচালক মো. কবীর হোসেন। 
 

এর আগে বৃহস্পতিবার ঈদের দিন দুপুরে সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের রশি ছিঁড়ে নারী-শিশুসহ অন্তত পাঁচজন নিহত হয়েছেন।  

নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা-ভোলা রুটের লঞ্চ এমভি তাশরিফ-৪ এ উঠছিলেন যাত্রীরা। এসময় এমভি ফারহান নামের আরেকটি লঞ্চ তাশরিফে ধাক্কা দেয়। এই ধাক্কায় লঞ্চের রশি ছিঁড়ে নদীতে পড়ে যান লঞ্চে উঠতে থাকা পাঁচ যাত্রী। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এছাড়া গুরুতর আহত দুইজনকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে দুর্ঘটনার পর এমভি ফারহান ও এমভি তাসরিফ-৪ এর রুট পারমিট বাতিল করা হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংস্থাটির নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক জয়নাল আবেদীন।

আরবিএস
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশজুড়ে মশার উপদ্রব এবং ডেঙ্গু ও চিকুনগুনিয়ার মতো মারাত্মক রোগ প্রতিরোধে সাধারণ নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশেপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিভিন্ন সময়ে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর