সদরঘাটে লঞ্চের রশি ছিঁড়ে নারী-শিশুসহ নিহত পাঁচ

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৭:৫১ পিএম

রাজধানীর সদরঘাটে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা একটি লঞ্চের রশি ছিঁড়ে পাঁচজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার ঈদের দিন দুপুর ২টা ৫৫ মিনিটে সদরঘাট লঞ্চঘাটে এ দুর্ঘটনা ঘটে।

নৌ পুলিশের সদরঘাট থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, দুপুর ২টা ৫৫ মিনিটে ঢাকা-ভোলা রুটের লঞ্চ এমভি তাশরিফ-৪ এ উঠছিলেন যাত্রীরা। এসময় এমভি ফারহান নামের আরেকটি লঞ্চ তাশরিফে ধাক্কা দেয়। এই ধাক্কায় লঞ্চের রশি ছিঁড়ে নদীতে পড়ে যান লঞ্চে উঠতে থাকা পাঁচ যাত্রী। পরে তাদের মৃত অবস্থায় উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, নিহতদের মধ্যে একজন নারী, তিনজন পুরুষ ও একটি শিশু রয়েছে। এছাড়া গুরুতর আহত দুইজনকে সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিডফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এরইমধ্যে এমভি ফারহানের রুট পরামিট বাতিল করা হয়েছে। 

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর