তাপ কমাতে সবুজায়নে নগরবাসীকে যুক্ত করতে চান চিফ হিট অফিসার

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ০৭:৪৯ পিএম

রাজধানী ঢাকার অতিরিক্ত তাপ নিয়ন্ত্রণে শহরে সবুজায়ন বাড়াতে ‘নগর বন’ কার্যক্রম হাতে নেয়া হয়েছে এবং এতে নগরবাসীকে যুক্ত করতে চান বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার বুশরা আফরিন।

বৃহস্পতিবার একাত্তর প্রতিবেদককে দেওয়া এক সাক্ষাৎকারে শহরের তাপ নিয়ন্ত্রণে তার নানা পরিকল্পনার কথা তুলে ধরার সময় এ কথা জানান তিনি।

সাম্প্রতিক সময়ে নগরীতে উচ্চ তাপমাত্রার কারণ হিসেবে চিফ হিট অফিসার বলেন, রাজধানী ঢাকায় বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছেনা, পানি ব্যবস্থারও ঠিক-ঠিকানা নেই। জলাধার ভরাট করে ফেলার ফলে গরম বেশি। নতুন ভরাট করা অঞ্চলে কোনো গাছপালা নেই। বায়ুমণ্ডলে নিঃসরণ হওয়া নানা বিষাক্ত পদার্থ তাপমাত্রা আরও বাড়িয়ে ফেলছে।

যেখানে গাছ কম, অনেক বিল্ডিং, খোলা জায়গা নেই, প্রচুর মানুষের বসতি, সেখানেই প্রচণ্ড গরম বলে জানান তিনি।

সবুজহীন উত্তপ্ত ক্রংক্রিটের জঞ্জাল ঢাকা শহরের একটি এলাকা। ছবি: একাত্তর।

তিনি বলেন, এসব স্থানের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য একটা নীতি পরিবর্তন দরকার, কিছু নিয়ম তৈরি দরকার, নগরায়ন নিয়ে আমাদের যে ধারণা রয়েছে, তার পরিবর্তন দরকার।

নগরীর তাপমাত্রা নিয়ন্ত্রণে আবহাওয়া অধিদপ্তরসহ আরও কিছু সরকারি-বেসরকারি সংস্থা ও এনজিওর সঙ্গে যুক্ত হয়ে বেশকিছু কার্যক্রম চালু করা হচ্ছে বলে জানালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চিফ হিট অফিসার।

চিফ হিট অফিসার জানান, কল্যাণপুর ও বনানীতে পাইলট প্রজেক্ট হিসেবে আমরা নগর বন তৈরি করতে যাচ্ছি। যা একই সঙ্গে শীতলীকরণ, বায়ু দূষণরোধ এবং মাটির গুণাগুণ বৃদ্ধি করবে।

জীববৈচিত্র্য সংরক্ষণে দেশী প্রজাতির গাছ বাড়ানো হচ্ছে এবং এ বছর নতুন করে আরও পাঁচ হাজার গাছ লাগানোর পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

তীব্র তাপে ঢাকার রাস্তায় দেখা যাচ্ছে মরীচিকা। ছবি: একাত্তর।

নগরে সবুজায়ন এ প্রক্রিয়ার সাথে কমিউনিটির মানুষদের যুক্ত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, এখন তারা সিটি কর্পোরেশনের সাথে চুক্তির মাধ্যমে রোপণ করা গাছপালার দেখাশোনা করছে। গাছের পেছনে প্রচুর সময় দিতে হয়, নিয়মিত পানি, সার ও ওষুধসহ আরও নানা পরিচর্যার দরকার হয়। 

এজন্য সিটি কর্পোরেশন তাদের নানাভাবে স্বীকৃতি ও প্রণোদনা দেওয়ার চেষ্টা করছে বলেও জানান তিনি। এসব ‘গ্রিন জব’ ও ‘গ্রিন ট্রান্সফরমেশন স্কোপ’-এ শিশুদের অন্তর্ভুক্ত করার জন্যও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বিশেষ করে বাচ্চারাই গাছগুলোর ক্ষতি করে, গাছের চারা তুলে ফেলে। তাই এ গাছগুলো রোপণ ও সংরক্ষণের সাথে তাদের সম্পৃক্ত করা গেলে, সে ঝুঁকি অনেক কমবে বলে মনে করেন তিনি।

জলবায়ু পরিবর্তন মোকাবিলা অনেক বড় একটা চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি বলেন, শুধু সিটি কর্পোরেশনের একার পক্ষে এটা সম্ভব নয়। এজন্য সরকারের অন্যান্য নানা সংস্থার সমন্বয়ে একটা সমন্বিত পরিকল্পনা দরকার বলে তিনি মনে করেন বলে জানান চিফ হিট অফিসার।

 

একাত্তর/জো
ঢাকা শহরের বায়ু, পানি ও মাটিদূষণের প্রেক্ষাপটে পরিবেশগত ভারসাম্য রক্ষায় মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের সর্ববৃহৎ নগর বনায়ন প্রকল্পের কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 
তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন চার লাখ লিটার পানি দিয়ে কৃত্রিম বৃষ্টি নামাবে উত্তর সিটি করপোরেশন। 
ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার জন্য তাপ নিয়ন্ত্রণ নীতিমালা করার ঘোষণা দিলেন, চিফ হিট অফিসার বুশরা আফরিন। নগরীতে সবুজের পরিমাণ বাড়াতে নগর বনায়নের পরিকল্পনাও হাতে নেয়া হয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর