হিট অফিসারের পরামর্শে ঢাকায় কৃত্রিম বৃষ্টি নামাবে উত্তর সিটি

আপডেট : ২৭ এপ্রিল ২০২৪, ০১:৪০ পিএম

তীব্র গরমে জনগণকে সাময়িক স্বস্তি দিতে রাজধানীতে প্রতিদিন চার লাখ লিটার পানি দিয়ে কৃত্রিম বৃষ্টি নামাবে উত্তর সিটি করপোরেশন। 

শনিবার আগারগাঁওয়ে পানি ছেটানোর এমন কার্যক্রম উদ্বোধন শেষে এ কথা জানান উত্তরের মেয়র আতিকুল ইসলাম। 

তিনি বলেন, হিট অফিসারের পরামর্শে ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছেটানো হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকেল চার পর্যন্ত এই ধরনের ওয়াটার স্প্রে বা কৃত্রিম বৃষ্টি ছেটানো হবে। পর্যায়ক্রমে পার্কগুলোতেও ছেটানো হবে। 

মেয়র জানান, উত্তরের ওয়ার্ডগুলোতে প্রতিদিন তিনটি করে বিশুদ্ধ পানির ভ্যান থাকবে। এসময় প্রতিটি শপিংমলের সামনে বিশুদ্ধ পানির ট্যাংক রাখার অনুরোধও জানান তিনি। 

অবৈধভাবে জলাধার ও খেলার মাঠ যাতে কেউ দখল করতে না পারে সে জন্যও সবার কাছে আহবান জানান মেয়র আতিক। 

হিট অফিসার প্রসঙ্গে মেয়র বলেন, সিটি করপোরেশন থেকে একটি টাকাও বেতন নিচ্ছে না হিট অফিসার। তার জন্য সিটি করপোরেশন অফিসে কোনো চেয়ারও নেই।

মেয়র বলেন, হিট অফিসার নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানি অ্যাড্রিয়েন আরশট-রকফেলার ফাউন্ডেশন রেসিলিয়েন্স সেন্টারের (আরশট-রক) মাধ্যমে। সারা বিশ্বে সাত জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমাদের শুধু পরামর্শ দেবেন। 

একাত্তর/এসি
পবিত্র ঈদুল আজহা শেষে রাজধানীজুড়ে কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে শতভাগ সফলতার দাবি করেছে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন। দুই সিটির প্রশাসকেরা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যেই নগরের...
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে রাজধানীর পুরানো বাণিজ্য মেলার মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল আটটায় এই জামাত অনুষ্ঠিত হবে। 
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ব্যাংক হিসাবে গচ্ছিত অর্থের পরিমাণ নিয়ে জনমনে সৃষ্ট বিভ্রান্তি দূর করতে প্রকৃত চিত্র স্পষ্ট করেছেন বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
মশা নিধন ও নাগরিক সেবায় দৃশ্যমান পরিবর্তন আনতে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মাঠপর্যায়ে দিনরাত কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেন, আমরা আরামদায়ক চেয়ারে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর