তাপ নিয়ন্ত্রণ নিয়ে যা বলছেন হিট অফিসার

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০২:০৮ পিএম

ঢাকার উত্তর সিটি কর্পোরেশন এলাকার জন্য তাপ নিয়ন্ত্রণ নীতিমালা করার ঘোষণা দিয়েছেন চিফ হিট অফিসার বুশরা আফরিন। বলছেন, সবুজ বাড়াতে নগর বনায়নের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

যদিও তিনি স্বীকার করেছেন, গাছ লাগানোর মতো পর্যাপ্ত ভূমির অভাব আছে এই নগরে। সেইসাথে পরিকল্পিত নগর গড়ার কাজটি বেশ কঠিন বলেও মনে করছেন আবহাওয়া ও জলবায়ু নিয়ে কাজ করা চিফ হিট অফিসার।

রাজধানী ঢাকা আয়তনে যতো বেড়েছে, ততোই উজাড় হয়েছে গাছপালা নদনদী খালবিল আর জলাশয়। যুগে যুগে এই শহর পরিণত হয়েছে ইট-পাথরের এক উত্তপ্ত নগরীতে। বহুতল ভবন সর্বস্ব এই শহর বেড়েছে অপরিকল্পিতভাবে। যেখানে প্রাণভরে শ্বাস নেবার মতো জায়গাও রাখা হয়নি।

এই অবস্থায় রাজধানী ঢাকায় সবুজ বাড়ানোটা অনেক বড় চ্যালেঞ্জ। কাজে নেমে সেই চ্যালেঞ্জেরই মুখোমুখি উত্তর সিটি কর্পোরেশনের হিট অফিসার বুশরা আফরিন।

উত্তর সিটি কর্পোরেশনের হিট অফিসার বুশরা আফরিন বলছেন, আমাদের এতো বেশি জনসংখ্যা যে, এটা একটা অনেক বড় চ্যালেঞ্জ। যারা আবহাওয়া সংশ্লিষ্ট কাজের সাথে জড়িত আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি। আমরা লংটার্মে ভালো ফল পাওয়ার জন্য কাজ শুরু করেছি।

পরীক্ষামূলকভাবে তিনি কাজ শুরু করেছেন রাজধানীর বস্তিগুলো নিয়ে। গায়ে গা লাগানো বস্তিঘর, সেখানেও বড় সংকট পর্যাপ্ত ভূমি। তারপরও ১৫টি বস্তিতে গাছ লাগানো হয়েছে।

এ বিষয়ে বুশরা আফরিন বলেন, আমাদের সিটিতে বছরের পর বছরের যে ক্ষতি হয়েছে, তা এক বছরে পূরণ করা যাবে না। কয়েকবছরেরও বেশি সময় লেগে যেতে পারে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি।

উত্তরের কোন কোনো এলাকা সবচেয়ে বেশি উত্তপ্ত সেই জায়গাগুলোও চিহ্নিত করছেন হিট অফিসার বুশরা। নেয়া হয়েছে পরিকল্পনা।

বুশরা আফরিন জানান, তাদের একটা ম্যাপ করা আছে। ম্যাপের সবচেয়ে ঝুঁকিপূর্ণ জায়গাগুলোতে আগে নজর দেয়া হচ্ছে।

রাজধানীকে শীতল করতে দেশী প্রজাতির গাছ দিয়ে দু’টি বনায়নের পরিকল্পনা চূড়ান্ত হয়েছে উল্লেখ করে বুশরা বলেন, আমরা একটি ইউনিক প্রজেক্ট হাতে নিয়েছি। যা ঢাকায় কখনো আগে হয়নি।

জলবায়ু পরিবর্তনের প্রভাবটা প্রতিবছর নিত্য নতুন মাত্রায় হাজির হচ্ছে। সেটি মাথায় নিয়ে করা হচ্ছে তাপ নিয়ন্ত্রণ নীতিমালা।

বুশরা আফরিন বলেন, আমি আশা করছি- আমরা যা চেষ্টা করছি তা অন্য শহরগুলোর জন্য একটা উদাহরণ হয়ে থাকবে। প্রতিটা শহর এটি অনুসরণ করলে তাদের নিজস্ব একটি ‘হিট অ্যাকশন প্ল্যান’ তৈরি হবে।

তবে যাই করা হোক না কেনো, পরিবর্তন দৃশ্যমান করতে দরকার দীর্ঘ সময় ও দীর্ঘমেয়াদি কর্ম পরিকল্পনা। যা কেবল একজন হিট অফিসারের পক্ষে সম্ভব নয়। এগিয়ে আসতে হবে সবাইকে।

বুশরা এ প্রসঙ্গে বলেন, সিটি কর্পোরেশন যদি একা একা গাছ লাগাতে থাকে আর অন্যরা গাছ কাটতে থাকে, তা কোনো কাজে আসবে না। সবাইকে একসাথে কাজ করতে হবে।

 

একাত্তর/আরএ
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) জলাবদ্ধতা নিরসনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
ঢাকা শহরের বায়ু, পানি ও মাটিদূষণের প্রেক্ষাপটে পরিবেশগত ভারসাম্য রক্ষায় মিয়াওয়াকি পদ্ধতিতে দেশের সর্ববৃহৎ নগর বনায়ন প্রকল্পের কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। 
পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ইফতার করে তাদের কাজের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল হিন্দু ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার দায়িত্ব পালনের সময় কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি সংক্রান্ত যাবতীয় প্রশাসনিক রেকর্ডপত্র তলব...
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের নামে ব্যাংকের সিএসআর তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ টাকা নেওয়ার অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর