দাবদহে কুকুর-বিড়ালদের তৃষ্ণা মেটাতে ঢাবির একদল তরুণ

আপডেট : ০১ মে ২০২৪, ০৩:২৩ পিএম

প্রচণ্ড গরমে কারো কাছে পানি খেতে চাইলে ফিরিয়ে দেবেন, এমন মানুষ এই মুহূর্তে পাওয়া ভার। কিন্তু অবলা প্রাণিরা মুখফুটে এই কথাটিই বলতে পারে না। প্রাণিগুলোর কথা চিন্তা করে এই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০টি কুকুর ও অসংখ্য বিড়ালের প্রাণ বাঁচাতে এগিয়ে এসেছেন কয়েকজন শিক্ষার্থী। 

সরেজমিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে তীব্র দাবদাহে কাহিল কুকুর-বিড়াল আর পাখিরা। তাদের জন্য পানির যোগান দিতে এগিয়ে এসেছে ঢাবির কিছু শিক্ষার্থী। 

অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটির স্বেচ্ছাসেবক শিক্ষার্থী তানভীর জানান, চানখারপুল থেকে এসে কার্জন হলের কুকুর বিড়ালগুলোকে পানি দিয়ে যাচ্ছেন। টিএসসির কুকুর-বিড়ালগুলোর সেবায় শাহজাহানপুর থেকে ছুটে আসেন মিশকাত। হাতিরপুল থেকে আসেন শাইনী। এমন পাঁচ-সাত জনের একটি দল বিশ্ববিদ্যালয় জুড়ে বসিয়েছেন পানির পাত্র। 

অ্যানিমেল ওয়েলফেয়ার টিম অফ ঢাকা ইউনিভার্সিটির স্বেচ্ছাসেবক শাইনী আলম চৌধুরী বলেন, আমাদের পিপাসা লাগলে দোকানে গিয়ে টাকা দিয়ে পানি কিনে খেতে পারি। কিন্তু এই প্রাণিগুলোর সেই ক্ষমতা নেই।  

স্বেচ্ছাসেবক মিশকাতুল মাশিয়াত বলেন, কুকুর-বিড়ালগুলো যেসব জায়গায় দল বেঁধে থাকে, সেসব জায়গায় পানির ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়। 

আরেক স্বেচ্ছাসেক রাফিউল হক তানভীর, এখন পর্যন্ত আমরা কার্জন, মোকাররম, মোতাহের, সোহরাওয়ার্দী উদ্যানের নির্মাণাধীন সাইট, টিএসসি, শহীদ মিনার, সেন্ট্রাল মাঠ পর্যন্ত আমার এই সেবা দিতে পেরেছি। 

ডেঙ্গুর বিস্তাররোধেও সচেতন এই তরুণরা জানান, আমরা প্রতিদিন নতুন পানি দেওয়ার চেষ্টা করি। টিউশনি কিংবা নাস্তার টাকা বাঁচিয়ে এই কাজ চালানো হচ্ছে।

তাদের দাবি, এক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন সহযোগিতা করলে অবলা প্রাণিগুলোকে সেবা দিতে সুবিধা হতো।

পাশপাশি হলে থাকা সাধারণ শিক্ষার্থীদের কাছে কাছে তাদের অনুরোধ, বৃষ্টির আগ পর্যন্ত পানির পাত্রগুলো চোখে পড়লে তারা যেন পানিটা পাল্টে দেন।   

 

একাত্তর/এসি
বাংলা নববর্ষ মানেই বাঙালির হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। আর এই উৎসবের অন্যতম প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ এখন ব্যস্ততার তুঙ্গে।
বাউলদের ওপর সাম্প্রতিক আগ্রাসনের প্রতিবাদ ও অসাম্প্রদায়িক চেতনার বার্তা নিয়ে বাংলা নতুন বছর ১৪৩৩ বঙ্গাব্দকে বরণ করে নিতে প্রস্তুত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ। এবারের বর্ষবরণের মূল...
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত ঐতিহাসিক মুসা খান মসজিদ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি। 
নিজের পদত্যাগ বা পদত্যাগের নির্দেশ সংক্রান্ত গুজব ও গুঞ্জন নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রীর তরফ থেকে মন্ত্রিপরিষদের যে...
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কিংবা তাঁকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে মর্মে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে প্রচারিত খবরটি সম্পূর্ণ অসত্য, ভিত্তিহীন, বানোয়াট ও...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর