ইউটার্নে দুই যানের সংঘর্ষে নিহত দুই

আপডেট : ০৬ মে ২০২৪, ০২:৩৬ পিএম

রাজধানীতে ইউটার্ন নেওয়া একটি পিকআপ ভ্যানে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুই জন নিহত হয়েছেন। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার দিবাগত রাত দুইটার দিকে যাত্রবাড়ীর মাতুয়াইল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপের চালক  বাবুল চিশতি ও সহকারী কবির হোসেন।

যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক আবু সায়েম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাতুয়াইল ইউটার্নে একটি পিকআপ ভ্যান মোড় ঘুরছিল। এ সময় তুহিন পরিবহনের একটি যাত্রীবাহী বাস পিকআপে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসযাত্রীরা কম-বেশি সবাই আহত হয়। আর পিকআপ ভ্যান থাকা  চালকসহ দুই জন গুরুতর আহত হয়। 

তিনি বলেন, ঘটনাস্থলে বাসযাত্রী কাউকে না পাওয়া গেলেও পিকআপের চালকসহ দুই জনকে গুরুতর আহত অবস্থায় পাওয়া যায়। সেখান থেকে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠাই। ধারনা করা হচ্ছে, বাসের সবাই নেমে হয়তো আশপাশে কোনো হাসপাতাল যেতে পারে। তবে এখন পর্যন্ত বাসের কারো কোন মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি । 

তুহিন পরিবহনের বাসটি চাঁপাইনবাবগঞ্জ থেকে কক্সবাজার যায়। বাসে কত জন যাত্রী ছিল তা জানা যায়নি। বাসটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মাতুয়াইল থেকে দুই জনকে ঢামেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অন্যজন পরে মারা যায়। মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।  

একাত্তর/এসি
রাজধানীর যাত্রাবাড়ীর পোস্তগোলা এলাকার একটি বিদ্যালয়ের টয়লেটের ভেতরে অজ্ঞান হয়ে আটকে পড়া সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পাওয়ার পর উদ্ধার অভিযান...
রাজধানীর উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোরে উত্তরা তিন নম্বর সেক্টরের জসিমউদ্দীন রোড বাসস্ট্যান্ড এলাকায় এ...
রাজধানীর নতুন বাজার সংলগ্ন নর্দ্দা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দূরপাল্লার বাস রোড ডিভাইডার ভেঙে বিপরীত লেনের আরেকটি বাসে ধাক্কা দিয়েছে। এতে এক দম্পতিসহ অন্তত চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও...
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর