রাজধানীতে চিকিৎসকের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ

আপডেট : ২৪ মে ২০২৪, ০১:৪০ পিএম

ঢাকার শিশু হাসপাতালে চিকিৎসকদের অবহেলা দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন স্বজনরা। শিশুটির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বিপজ্জনক পর্যায়ে নেমে এসেছিল। রক্ত পরীক্ষার রিপোর্টেও সেটি স্পষ্ট। কিন্তু সেই রিপোর্ট দেখার সময় হয়নি কর্তব্যরত চিকিৎসক ও নার্সের। ফলাফল শিশুটির অকাল মৃত্যু।

গেলো শুক্রবারের এই ঘটনা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি হাসপাতাল কর্তৃপক্ষ।

১৬ মে, বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে ঝিনাইদহ থেকে দুই বছরের শিশু রিফাতকে শিশু হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। শিশুটির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ৪ শতাংশে নেমে এসেছিল। ঝিনাইদহের স্থানীয় হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

শিশু হাসপাতালের বি ব্লকের ৮ নম্বর ওয়ার্ডের ১০ নম্বর বেডে তাকে ভর্তি নেয়া হয়। রাত ৯টায় দায়িত্বরত চিকিৎসক ডা. তানিয়ার পরামর্শে তার রক্তসহ কিছু জরুরি পরীক্ষা করা হয়।

রাত ১২টায় পরীক্ষার ফলাফল নিয়ে কর্তব্যরত চিকিৎসক ও নার্সের সাথে কথা বলেন শিশুটির বাবা। পরীক্ষায় শিশুটির রক্তে হিমোগ্লোবিনের মাত্রা আসে ৩। কিন্তু রিপোর্টটি আমলে নিয়ে চিকিৎসার কোনো উদ্যোগ নেননি দায়িত্বরত চিকিৎসক। উল্টো ধমক দিয়ে বলা হয়, সব ঠিক আছে।

শিশুটির বাবা মো. ইকরামুল ইসলাম।

শিশুটির বাবা মো. ইকরামুল ইসলাম বলেন, রক্তে হিমোগ্লোবিন কম ছিলো। সেই রিপোর্ট আমি দেখাই। দেখানোর পর তারা আবার পরীক্ষা করতে বলে। কিন্তু পরে আর রিপোর্ট দেখে না।

রক্তে মাত্র ৩ ভাগ হিমোগ্লোবিন নিয়ে ২০ ঘণ্টা কেটে যায়। এ সময় বাবা-মার চোখের সামনেই শিশুটির শরীর ফ্যাকাশে হতে থাকে।

বৃহস্পতিবার পেরিয়ে শুক্রবার বিকেল সাড়ে ৫টায় আবারও শিশুটির চিকিৎসার তাগিদ দিলে, স্বজনদের সাথে বাকবিতণ্ডায় জড়ান দায়িত্বরত চিকিৎসক।

এ সময় রক্তের রিপোর্ট দেখে নিজেই হতবাক হয়ে যান ওই চিকিৎসক। কিন্তু দায় দেন, স্বজনদের কারণেই রক্ত দেয়া যায়নি। সন্ধ্যা ৬টায় শিশুটিকে রক্ত দেয়ার প্রস্তুতি নেন চিকিৎসকরা। কিন্তু ততক্ষণে সব শেষ। মৃত্যুর কারণ হিসেবেও সেই চিকিৎসকরা হার্টে রক্ত স্বল্পতা ও রক্তে ইনফেকশন বিষয়টি স্বীকার করেন।

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, আমার ছেলে যখন মারা যাচ্ছে। তখন ডাকার পরও ডাক্তার আসেননি।

শুক্রবার রাতে শিশুটির মরদেহ নিয়ে ঝিনাইদহে ফিরে যান হতভাগ্য স্বজনরা। এ বিষয়ে হাসপাতালের ডাক্তার ও নার্সদের কেউ কোনো তথ্য জানাতে রাজি হননি।

আরবিএস
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর