কেবিন ক্রুর কাছে পাওয়া গেলো দুই কেজি স্বর্ণ

আপডেট : ২৯ মে ২০২৪, ০২:০৮ পিএম

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা একটি ফ্লাইটের নারী কেবিন ক্রুকে এক কেজি ৯৭৯ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে এসব স্বর্ণ উদ্ধারসহ ওই কেবিন ক্রুকে আটক করা হয়। বুধবার সকালে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিয়াদ থেকে আসা সৌদি এয়ারলাইনসের এসভি-৮০৪ ফ্লাইটটির মঙ্গলবার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণের সময় ছিল। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারণে ফ্লাইটটি ভারতের হায়দরাবাদে অবতরণ করে। পরে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে মঙ্গলবার রাত ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোপন তথ্যর ভিত্তিতে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিম ক্রু রোকেয়া খাতুনকে (৪০) কাস্টমস গ্রিন চ্যানেলে তল্লাশি করা হয়। তাকে তল্লাশি করে ১১টি স্বর্ণের বার, আটটি স্বর্ণের চুড়ি এবং একটি চেন পাওয়া যায়। উদ্ধার করা এসব স্বর্ণর আনুমানিক ওজন এক কেজি ৯৭৯ গ্রাম।

বিমানবন্দর থানায় অভিযুক্তের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। 

এআর
যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় শুভেচ্ছা নামে সেবা দেওয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালয়ন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর