যাত্রী সাহায্যের আড়ালে স্বর্ণের চোরাচালান, ১১ বারসহ আটক এক

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০৫:২৯ পিএম

যাত্রীদের সাহায্য করার আড়ালে সোনা চোরাচালানের সময় শুভেচ্ছা নামে সেবা দেওয়া বেসরকারি একটি প্রতিষ্ঠানের কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালয়ন। ওই ব্যক্তিকে পাওয়ার ব্যাংকের ভেতরে লুকানো ১১ পিস স্বর্ণের বারসহ হাতেনাতে আটক করা হয়। জব্দ করা স্বর্ণের ওজন এক হাজার ২৭৬ গ্রাম।

আটক ব্যক্তির নাম  মো. রাজু। তিনি শুভেচ্ছা নামে ওই প্রতিষ্ঠানের সিনিয়র কাস্টমার রিপ্রেজেনটেটিভ। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার বাসিন্দা।

বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক জানান, রাজুর গতিবিধি সন্দেহজনক বলে মনে হয় গোয়েন্দাদের। তাকে এক নম্বর লাগেজ বেল্টের কাছে টয়লেটে প্রবেশ করতে দেখা যায়। একই সঙ্গে সেখানে যাত্রীদের সঙ্গে কোনো কিছু বিনিময় করে বলেও সন্দেহ করা হয়। পরে অ্যারাইভাল কনকোর্স হলের প্রক্ষালন কক্ষের সামনে থেকে তাকে আটক করা হয়। এসময় তাকে আর্মড পুলিশের অফিসে এনে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হয়। তল্লাশি শেষে পাওয়ার ব্যাংকের ভেতর থেকে ১০টি এবং পকেট থেকে একটি স্বর্ণের বার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে রাজু জানান, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণের বার নিয়েছেন তিনি। এর বিনিময়ে তাকে ‘খুশি করে’ দেয়া হবে বলে জানায় পাচারকারীরা। 

তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিমানবন্দরের এই পুলিশ কর্মকর্তা।

একাত্তর/এসি
মহান বিজয় দিবস উপলক্ষ্যে তেজগাঁও পুরাতন বিমানবন্দর ও আশপাশের এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ জানিয়েছে সরকার।
ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে লাইনচ্যুত সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার করা হয়েছে। একটি রিলিফ ট্রেন লাইনচ্যুত বগি উদ্ধার করে।
ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে ১২টি স্বর্ণের বারসহ মালয়েশিয়া থেকে আসা এক যাত্রী আটক হয়েছেন। উদ্ধার স্বর্ণের বারগুলোর প্রতিটির ওজন ১ কেজি বলে জানা গেছে।
রাজধানীর বিমানবন্দর এলাকায় কয়েকজন পথচারীর ওপর একটি প্রাইভেটকার উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিন শিক্ষার্থী। তাদের মধ্যে দুই জনের পা ভেঙেছে এবং একজন মাথায় আঘাত পেয়েছেন। স্থানীয়রা তাদের...
তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনের নবনিযুক্ত দুই সদস্য— সাংবাদিক এস. এ. এম মাহফুজুর...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর