‘মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য নয়, সাম্য ও ন্যায়ের বাস্তবায়ন’

আপডেট : ১২ জুন ২০২৪, ০৮:৩৮ পিএম

সরকারি প্রশাসনে নীতি বাস্তবায়নের ক্ষেত্রে মুক্তিযুদ্ধের পক্ষের লোক যেন না থাকে, সেই নীলনকশার কৌশলী পদক্ষেপ মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে অপপ্রচার উল্লেখ করে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল বলেছে, মুক্তিযোদ্ধা কোটা বৈষম্য নয় বরং সাম্য ও ন্যায়ের বাস্তবায়ন। 

বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ মিলনায়তনে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আয়োজনে 'মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল, অপপ্রচার ও বাস্তবতা' শীর্ষক এক সংবাদ সম্মেলনে এসব কথা বলা হয়। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সভাপতি ও কোটার পক্ষে রিটকারী অহিদুল ইসলাম তুষার।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের আদালতের রায়ের বিরুদ্ধে ভুল তথ্য, গুজব প্রচার করছে স্বাধীনতাবিরোধী চক্র যা আদালত অবমাননা ও ফৌজদারি অপরাধ। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কোটা প্রথা কোনো বৈষম্য নয় বরং বৈষম্য দূরীভূত করে ন্যায্যতা ও সাম্য সৃষ্টি করে। যা সাংবিধানিকভাবে স্বীকৃত।

১৯৭৫ থেকে ১৯৯৬ পর্যন্ত যে শাসনকাল, সে সময় মুক্তিযোদ্ধার সন্তান নিগৃহীত ও বঞ্চিত হয়েছে রাষ্ট্রীয় সব ক্ষেত্র থেকে। যা তাদের সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবেও মেধা থাকা স্বত্বেও পিছিয়ে রেখেছে। ৯৬ থেকে ২০০১ সালে সরকারের আন্তরিকতা স্বত্বেও প্রশাসনে স্বাধীনতা বিরোধীদের আধিক্য মুক্তিযোদ্ধাদের কোটা সুবিধা প্রাপ্তিতে বাধা হয়ে দাঁড়ায়। আর সে কারণেই মুক্তিযোদ্ধাদের দ্বিতীয় প্রজন্ম সেই কোটা সুবিধার বিস্তৃতি যৌক্তিক। 

এই সব অপপ্রচাররে বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের সন্তান ও প্রজন্ম, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল ধারাবাহিক কর্মসূচি পালন করবে বলেও সংবাদ সম্মেলন জানানো হয়।    

সংবাদ সম্মেলনে এসময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম (বোয়াফ) সভাপতি কবীর চৌধুরী তন্ময়, সংবাদকর্মী ও অ্যাক্টিভিস্ট হাসান আহমেদসহ আরও অনেকে।  

আরবিএস
মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম সফিউল্লাহ মারা গেছেন।
সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি, নীলক্ষেতসহ বিভিন্ন এলাকায় পূর্বঘোষিত ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে সড়ক অবরোধ...
চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা বাতিল করে ২০১৮ সালে দেওয়া প্রজ্ঞাপন পুনর্বহাল ও সব ধরনের চাকরিতে কোটা সংস্কারের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ প্রদর্শন করছেন করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর