আঞ্চলিক পরিবেশগত এবং সামাজিক মূল্যায়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট : ১২ জুন ২০২৪, ০৮:০২ পিএম

ফেনীতে অর্থনৈতিক অঞ্চলের জন্য আঞ্চলিক পরিবেশগত এবং সামাজিক মূল্যায়ন (আরইএসএ) বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল মাহমুদ ফারুক। 

ফেনী জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, বেজা ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, বিনিয়োগকারী, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। 

শিল্প নগরের গুরুত্ব ও ব্যাপ্তি বিবেচনায় নিয়ে পরিবেশ ও সামাজিক প্রভাব মূল্যায়নের জন্য বিশ্বব্যাংকের সহায়তায় বেজা কর্তৃক বাস্তবায়নাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের আওতায় (আরইএসএ) স্ট্যাডি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের জন্য আঞ্চলিক পরিবেশগত এবং সামাজিক মূল্যায়ন সমগ্র পৃথিবীতে দ্বিতীয় উদ্যোগ। এর আগে শুধুমাত্র গাম্বিয়াতে এ ধরনের একটি সমীক্ষা সম্পাদন করা হয়।

আঞ্চলিক পরিবেশগত এবং সামাজিক মূল্যায়ন বা আরইএসএ-এর উদ্দেশগুলো হলো-

•বঙ্গবন্ধু শিল্পনগরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের কারণে সংশ্লিষ্ট এলাকার পরিবেশগত ও সামাজিক ঝুঁকি এবং প্রভাবসমূহ চিহ্নিত করে তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। 

•ক্রমবর্ধমান ঝুঁকি এবং প্রভাব বিশ্লেষণ করে মিটিগেশন পরিকল্পনা অর্ন্তভুক্ত ও বাস্তবায়ন করা।  

এই প্রতিবেদনে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের দায়িত্ব সম্পর্কে সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকবে। বেজা মনে করে, এটি বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের সামগ্রিক উন্নয়ন, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নে সহায়ক গাইডলাইন হিসেবে কাজ করবে।

আরইএসএ প্রতিবেদনটি মাঠ পর্যায়ের তথ্য, সেকেন্ডারি ডকুমেন্ট/প্রতিবেদন, শিল্প নগরের মাস্টার প্ল্যান, সাইট পরিদর্শনের সময় পর্যবেক্ষণ এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের পরামর্শ ও ফলাফলের ওপর ভিত্তি করে প্রস্তুত করা হয়েছে। 

সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, বঙ্গবন্ধু শিল্প নগরের মাস্টার প্ল্যান বাস্তবায়নের ক্ষেত্রে ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পরিলক্ষিত হবে। তবে যথাযথ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নেতিবাচক প্রভাবের তীব্রতা হ্রাস করা যেতে পারে। পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা পরিকল্পনায় বিস্তারিত প্রভাব এবং প্রশমন ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে। 

ভৌত ও জৈব এবং সামাজিক পরিবেশের বিভিন্ন উপাদানকে বেসলাইন ধরে আরইএসএ প্রতিবেদনে বেজা এবং এর সাথে সংশ্লিষ্ট সকল সংস্থার কার্যক্রমের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে এবং ঝুঁকি প্রশমনের জন্য প্রয়োজনীয় সকল পরিকল্পনা উল্লেখ করা হয়েছে। 

কর্মশালায় ফেনী-৩ আসনের সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এই সমীক্ষা প্রতিবেদন প্রণয়নের জন্য বেজাকে ধন্যবাদ জানিয়ে বলেন, পরিকল্পিত শিল্পায়নকে পরিবেশবান্ধব করতে এবং সামাজিক সুযোগ সুবিধা নিশ্চিত করতে এই প্রতিবেদন গুণগত ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, শিল্প নগরের মাস্টার প্ল্যান অনুযায়ী আবাসিক এলাকায় ফেনী ইকোনমিক জোনে করার পরিকল্পনা রয়েছে, তাই দ্রুত এ ইকোনমিক জোনের কাজ শুরু করা প্রয়োজন।  

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক জনাব আবদুল্লাহ আল মাহমুদ ফারুক বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর দেশের অগ্রাধিকার প্রকল্পসমূহের মধ্যে অন্যতম, যা দেশের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়নে অপরিমেয় ভূমিকা রাখবে। 

তিনি সভায় বিভিন্ন সংস্থা থেকে আগত প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের মতামত প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হবে। 

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ এবং সকল সংস্থার আন্তরিক প্রচেষ্টা ব্যতীত অর্থনৈতিক অঞ্চল স্থাপনে কার্যকরী উদ্যোগ করা প্রায় অসম্ভব। 

তিনি উল্লেখ করেন, একটি গতিশীল ব্যবস্থাপনা গড়ে তুলতে এই আরইএসএ প্রতিবেদন কার্যকরী ভূমিকা রাখবে। এছাড়া তিনি ফেনী অংশে সড়কসহ অন্যান্য অবকাঠামোর কাজ দ্রুত শুরু করার অনুরোধ করেন।

আরবিএস
ফেনীর ফুলগাজীতে গৃহবধূ কাজল আক্তার (৩৫) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে র‍্যাব। আইন প্রয়োগকারী সংস্থাটি বলছে, ঋণের কিস্তির টাকা পরিশোধের জন্য চুরি করতে গিয়েই কাজল আক্তারকে হাত-পা বেঁধে নৃশংসভাবে...
প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষিপ্ত হয়ে পুলিশ পরিচয়ে এক মাদ্রাসাছাত্রীকে অপহরণের চেষ্টা চালিয়েছে এক যুবক ও তার সহযোগীরা। পুলিশের স্টিকার লাগানো হাইয়েস গাড়ি নিয়ে ওই ছাত্রীকে তুলে নেওয়ার সময়...
ফেনীতে এক ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। প্রত্যক্ষদর্শীদের বায়ানে জানা যায়, প্রথমে একটি অ্যাম্বুলেন্সকে বাসের ধাক্কা এবং...
ফেনীতে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দেয়াকে কেন্দ্র করে এক গৃহবধূকে তালাক দিয়েছেন স্থানীয় এক স্বেচ্ছাসেবক লীগ নেতা।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর