বসুন্ধরার গ্যাস বিস্ফোরণের ঘটনায় আরেক দগ্ধের মৃত্যু

আপডেট : ১৬ জুন ২০২৪, ১২:২৬ পিএম

বসুন্ধরা আবাসিক এলাকায় একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধের ঘটনায় আরেকজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হলো।

শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোর পাঁচটার দিকে মারা যান রকসি আক্তার (২০)। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছিলো।

এর আগে, চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার ভোর চারটায় মারা যায় রকসির ছেলে দগ্ধ শিশু আয়ান (৩)। তার বোন ফুতু আক্তার (১৮) মারা যান বৃহস্পতিবার বিকেলে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মারা যান তার বাবা আব্দুল মান্নান (৬০)।

নিহতদের গ্রামের বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলার মাইজপাড়া গ্রামে। নিহত রকসির স্বামী সিরাজুল মোস্তফা দুবাই প্রবাসী।

চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, বিষয়টি ভাটারা থানাকে অবগত করা হয়েছে।

গত সোমবার (১০ জুন) রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় এভারকেয়ার হাসপাতালের পাশের একটি ভবনের নিচতলার রান্নাঘরে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ওই চারজন দগ্ধ হলে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

একাত্তর/জো
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর