ঢাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ তিন

আপডেট : ২১ জুলাই ২০২৬, ০১:৩৫ পিএম

রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁদের প্রত্যেকের অবস্থাই আশঙ্কাজনক।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে ভাটারার নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন—কাপড়ের দোকান কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগনি হাফছা (৮)।

দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা শাহীনের সহকর্মী মো. জসিম জানান, শাহীন পরিবার নিয়ে নতুন বাজার এলাকার একটি ভবনের নিচতলায় ভাড়া থাকেন। ভোরে তারা সবাই ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং পুরো রুমে আগুন ধরে যায়। এতে ঘরে থাকা তিনজনই অগ্নিদগ্ধ হন। সকালে তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কক্ষের জমে থাকা গ্যাস লিকেজ থেকেই এ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করছেন তিনি।

বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ড. শাওন বিন রহমান জানান, সকালে দগ্ধ অবস্থায় তিনজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে শাহীনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের তিনজনের অবস্থাই অত্যন্ত আশঙ্কাজনক। চিকিৎসকরা তাদের নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দিচ্ছেন।

একাত্তর/এসি
রাজধানীর বংশালে মোটরপার্টসের গোডাউনে গ্যাসলাইন বিস্ফোরণে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে দেলোয়ার হোসেন (৩৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার চাচাতো ভাই নাজমুল (৩৩)।
রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রাজধানীর তুরাগ থানা এলাকার একটি বাসায় গ্যাসের পাইপ লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন।
ঢাকায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে এক পরিবারের সাত জনসহ মোট আট জন আহত হয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করেন। 
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর