কোটাবিরোধীদের অবরোধে নাকাল রাজধানীবাসী

আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৭:৩৩ পিএম

কোটাবিরোধী শিক্ষার্থীদের সড়ক অবরোধে করে আন্দোলনকে কেন্দ্র করে দ্বিতীয় দিনের মতো অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকার সড়ক যোগাযোগ ব্যবস্থা।

বিকেলে শাহবাগ মোড় থেকে একদিকে মৎস্য ভবন, অন্যদিকে কারওয়ানবাজার, ফার্মগেট, আগারগাঁও, সায়েন্সল্যাবসহ পুরো এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।

স্থবির হয়ে পড়ে রাজধানী। ভোগান্তিতে পড়েন অফিস শেষে বাসায় রওনা করা কর্মজীবী মানুষ। অনেকেই পায়ে হেঁটে রওনা হন গন্তব্যে। মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকলেও ভীড়ের ঠেলায় সেখানেও নাজেহাল দশা।    

এসব কিছুর মধ্যে ভোগান্তিতে পড়া মানুষেরা আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন।

সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার বিকেল চারটা পর্যন্ত রাজধানীর সড়ক পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক ছিলো। কিন্তু সোয়া চারটার পর কোটাবিরোধী শিক্ষার্থীদের মিছিল শাহবাগ মোড় পেরিয়ে একটু একটু করে এগোতে থাকে কারওয়ান বাজারের দিকে।

সাড়ে চারটা নাগাদ শাহবাগ থেকে বাংলামোটর হয়ে কারওয়ান বাজার পর্যন্ত পুরো সড়কের নিয়ন্ত্রণ নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল।

যেখানে যেসব গাড়ি ছিলো সেখানেই সেগুলো আটকা পড়ে। অচল হয়ে পড়ে রাজধানীর বড় একটি অংশ।

মূলত অফিস শেষে যারা বাসায় ফিরছিলেন তারাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন। শাহবাগ, বাংলামোটরের পাশাপাশি আগারগাঁও, সায়েন্সল্যাব, বাড্ডা, জিরো পয়েন্টসহ গুরুত্বপূর্ণ অনেক পয়েন্টে অবস্থান নেন শিক্ষার্থীরা।

এ সময় অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোনো গাড়ি চলতে দেননি আন্দোলনকারী। বাধ্য হয়ে পায়ে হেঁটেই গন্তব্যের পথে নামেন মানুষ। মোড়ে মোড়ে পুলিশ থাকলেও তারা ছিলেন নির্বিকার। এমন পরিস্থিতি বিকল্প পথে গন্তব্যে যাওয়ার চেষ্টা করে অনেক যানবাহন।

শিক্ষার্থীরা এই আন্দোলনের নাম দিয়েছেন বাংলা ব্লকেড, যা শুরু হয়েছে রোববার থেকে। ওইদিন বিকেল থেকে প্রায় অচল হয়ে পড়েছিল রাজধানী। অবরোধের আগে কোটাবিরোধীরা টানা কয়েকদিন শাহবাগে আন্দোলন চালায়।

এদিকে রাজশাহী, ময়মনসিংহে রেলপথ অবরোধ করে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-আরিচা মহাসড়কেও অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। দেশের আরও কয়েক জায়গায় কোটাবিরোধীদের অবরোধের খবর পাওয়া গেছে।

আর এসবের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। তাদের চাওয়া, অবরোধ করে ভোগান্তি নয়, আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান হোক। মানুষের ভোগান্তিরও অবসান হোক।

আরবি
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর