সপ্তাহ জুড়ে থাকবে যানজট, কিন্তু কেন

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৪:০১ পিএম

চলতি সপ্তাহে আগাম যানজটের আভাস দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ডিএমপির যুগ্ম কমিশনার (ট্রাফিক) এস এম মেহেদী হাসান বলেছেন, এ সপ্তাহে তিন দিন এইচএসসি পরীক্ষা আছে। রয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা। এছাড়া মুসলিম ধর্মালম্বীদের আশুরার তাজিয়া মিছিল হবে। এ কারণে এ সপ্তাহ পুরোটাই যানজট থাকবে। যানজট নিরসন ও জনদুর্ভোগ এড়াতে ট্রাফিক বিভাগ কাজ করে যাচ্ছে।

ডিএমপি ট্রাফিক বিভাগের যুগ্ম কমিশনার (দক্ষিণ) মেহেদী আরও বলেন, এইচএসসি পরীক্ষা চলছে। এ সপ্তাহে তিনটি পরীক্ষা আছে। পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্ম দিবস। প্রথম কর্ম দিবসের মানুষের সড়কে চলাচল বাড়ে। এছাড়া ১৫ জুলাই উল্টো রথযাত্রা। এদিন সনাতন ধর্মাবলম্বীরা রাস্তায় বের হবে। সারা শহরে তাদের গমনাগমন বৃদ্ধি পাবে। ১৭ জুলাই আশুরা। তাজিয়া মিছিল আছে। এই সময়টাতে যানজট বাড়ার শঙ্কা রয়েছে। পাশাপাশি কোটা সংস্কার আন্দোলনও চলছে। সবকিছু মিলিয়ে এ সপ্তাহের চ্যলেঞ্জগুলো সামনে রেখে প্রতিটি বিভাগের উপ-কমিশনার তাদের মতো করে ট্রাফিক ম্যনেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি কমাতে কাজ করছে।

শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গায় কোটা আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি হচ্ছে। পুলিশ সবসময় বলে কেউ জনভোগান্তি করলে আইন প্রয়োগ করা হবে। কিন্তু এ ক্ষেত্রে আইনপ্রয়োগ না করে জনভোগান্তি বাড়ানো হচ্ছে কি না- জানতে চাইলে ডিএমপির এই কর্মকর্তা বলেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা আটটি ডিভিশনের ভেতরে সমন্বয় করে। ক্রাইম বিভাগের সঙ্গে একযোগে কাজ করে টিম ডিএমপি। আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমানো যায়।

কোটা সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগ বাতিল করে ২০১৮ সালের পরিপত্র জারি করে সরকার। গত ৫ জুন সেই পরিপত্রের আংশিক অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। এর ফলে সরকারি চাকরিতে আগের কোটা পদ্ধতি ফিরে আসে। 

এরপরই হাইকোর্টের আদেশ বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনে নেমেছেন সাধারণ শিক্ষার্থীরা। গত কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টসহ, দেশের বিভিন্ন মহাসড়ক ও রেলপথ অবরোধ করছেন তারা। এতে তীব্র ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ।

এরই মধ্যে হাইকোর্টের আদেশে এক মাসের স্থিতাবস্থা দিয়েছে আপিল বিভাগ। এই সময়ে সরকারি চাকরিতে কোটা থাকবে না। কোটাবিরোধী আন্দোলনকারীদেরও ক্লাসে ফিরতে বলেছেন প্রধান বিচারপতি।

কিন্তু এসবের কিছুই মানতে নারাজ শিক্ষার্থীরা। ক্লাস-পরীক্ষা বর্জন করে তারা আগের মতোই অবরোধ-কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের বিষয়ে সংবাদ সম্মেলনে এস এম মেহেদী হাসান বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা নির্দিষ্ট কিছু ছোট ছোট রাস্তায় চালানো যাবে। মূল সড়কে কখনও চলাচল করতে পারবে না। আমরা ট্রাফিক পুলিশ ও কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে তাদের সচেতন করছি। পাশাপাশি অটোরিকশাসহ স্বল্প গতির যানবাহন চলাচলের জন্য রাস্তা নির্ধারণের কাজ চলছে। বিশেষ করে রাজধানীর মূল সড়কে অল্প গতির কোনও যানবাহন চলবে না। সে জন্য পুলিশের অন্য ইউনিটের সঙ্গে সমন্বয় করা হচ্ছে।

ফুটপাত দখলে থাকায় মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়। প্রায় সময় পুলিশ ফুটপাত উচ্ছেদ করেও দখলমুক্ত করতে পারছে না। এ বিষয়ে ট্রাফিক পুলিশ কী ভাবছে- এমন প্রশ্নে ডিএমপি যুগ্ম কমিশনার বলেন, বেশির ভাগ জায়গায় আমরা ফুটপাত দখলমুক্ত করেছি। উচ্ছেদের পরও কিছু কিছু জায়গা দখল করে জনদুর্ভোগের সৃষ্টি করেছে। সেসব ফুটপাত দখলমুক্ত করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

কেএসএইচ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার হয়েছেন। একই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৩ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৯ টি মামলা দায়ের করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৮৮ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫৫টি মামলা দায়ের করা হয়েছে।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর