কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক

আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১২:২৫ পিএম

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ১৫৮ কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদকের এনফোর্সমেন্ট টিম। এই ঘটনায় প্রকল্প পরিচালক এসএম খালিদ সাইফুল্লাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

দুদক বলছে, প্রকল্প পরিচালকের সাথে আঁতাত করে প্রকল্পের কাজ শেষ না করেই টাকা তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অভিযোগ অস্বীকার করেছেন প্রকল্প পরিচালক।

১৫৮ কোটি টাকার একটি প্রকল্পে দুর্নীতির তথ্য অনুসন্ধানে সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে দুদকের এনফোর্সমেন্ট টীম। এ সময় গণমাধ্যমের সাথে কথা না বলে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা অধিদপ্তরের পরিচালক এস এম খালিদ সাইফুল্লাহ।

রপ্তানি কাজে কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে আওতাধীন কেন্দ্রীয় প্যাকিং-এর প্রকল্পের দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে।

দুদক বলছে, প্রকল্পের কাজ শেষ না করেই ৬ তলা একটি ভবন নির্মাণ টাকা তুলে নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাল্টিবিজ ইন্টারন্যাশনাল। টাকা উত্তোলনে সহায়তা করেন প্রকল্প পরিচালক খালিদ সাইফুল্লাহ। যদিও তার দাবি প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি।

২০২১ সালে, রপ্তানি কাজে কাচা পণ্যের মান যাচাই করতে শ্যামপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কেন্দ্রীয় প্যাকিং হাউজ তৈরির উদ্যোগ নেয় সরকার। প্রকল্পের ব্যয় ধরা হয় ১৫৮ কোটি টাকা। কিন্তু ভবনের কাজ শেষ হবার আগে টাকা তুলে নেয়া, ল্যাবের জন্য ১৮টি মেশিন সরবরাহ না করেই সেই টাকা তুলে নেয়ার অভিযোগ ওঠে ঠিকাদার প্রতিষ্ঠানের বিরুদ্ধে।

দুদক কর্মকর্তা জানান, ঠিকাদার প্রতিষ্ঠানকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এ বিষয়ে কমিশনের কাছে প্রতিবেদন পেশ করবেন দুদকের এনফোর্সমেন্ট টীম।

একাত্তর/আরএ
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর