ডিএমপির আট থানার ওসি বদলি

আপডেট : ২৪ জুলাই ২০২৪, ০১:৫৯ পিএম

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। গত ২২ জুলাই পুলিশ সদর দপ্তর থেকে তাদের বদলির এ আদেশ দেওয়া হয়।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত-সহিংসতা মোকাবিলার ক্ষেত্রে আগাম তথ্য সংগ্রহে ব্যর্থতা ও কার্যকর ব্যবস্থা নিতে না পারার কারণে আট থানার ওসিকে বদলি করা হয়েছে।

বদলি হওয়া ওসিদের মধ্যে রয়েছেন, ধানমন্ডি থানার ওসি পারভেজ ইসলাম, মোহাম্মদপুর থানার ওসি মাহফুজুল হক ভূঁইয়া, খিলক্ষেত থানার ওসি হুমায়ন কবির, কাফরুল থানার ওসি ফারুকুল আলম, দারুস সালাম থানার ওসি সিদ্দিকুর রহমান, তুরাগ থানার ওসি শেখ সাদিক, দক্ষিণখান থানার ওসি আমিনুল বাশার ও কামরাঙ্গীরচর থানার ওসি শাকের মোহাম্মদ জুবায়ের।

এ প্রসঙ্গে পুলিশ সদর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের পুলিশ সুপার ইনামুল হক সাগর গণমাধ্যমকে জানান, নিয়মিত বদলির অংশ হিসেবেই তাদের এই বদলি হয়েছে।

 

একাত্তর/জো
ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি) কর্মরত আট নিরস্ত্র পুলিশ পরিদর্শকের পদে রদবদল আনা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদের সই করা এক কার্যালয় আদেশে তাদের...
রাজধানীজুড়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে রাজধানীর বিভিন্ন থানায় ২৯টি মামলা হয়েছে।
রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে ৪৯৯ জন গ্রেপ্তার হয়েছেন। এ সময় বিভিন্ন ঘটনায় ২৬টি মামলা দায়ের করা হয়েছে।
মিরপুরের স্বাস্থ্য কেন্দ্র রাড্ডায় হামলা ও ভাঙচুরের ঘটনায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একইসঙ্গে স্বাস্থ্য কেন্দ্রটির লুন্ঠিত দুই ট্রাক মালামাল উদ্ধার করা হয়েছে। 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর