নাশকতার ক্ষত সরিয়ে স্বাভাবিক চেহারায় ফিরছে রাজধানী

আপডেট : ২৫ জুলাই ২০২৪, ০৬:০৬ পিএম

কারফিউ শিথিলের সময় বেড়ে যাওয়ায় আগের মতোই ব্যস্ততা বেড়েছে ঢাকায়। সড়কে গণপরিবহন চলাচল বেড়ে যাওয়ায় বেড়েছে মানুষের চলাচল। স্বাভাবিক চেহারায় ফিরছে মহানগরী।

বিভিন্ন এলাকায় যানজটও দেখা গেছে। সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালানোর কথা থাকলেও যাত্রীদের নিরাপত্তা কথা চিন্তা করে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।

তবে নগরের বাসিন্দারা জানিয়েছেন, পরিস্থিতির উন্নতি হলেও এখনো ভয় কাটেনি তাদের।

বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিলের দ্বিতীয় দিন। রাস্তায় ছিল অজস্র মানুষ, যানবাহনের চাপে মোড়ে মোড়ে জট দেখা যায়। 

কয়েকজন নগরবাসী জানিয়েছেন, পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় টানা কয়েকদিন আটকে থাকার পর সুযোগ পেয়ে সবাই জরুরি কাজ সেরে নিচ্ছেন।

পরিবহন শ্রমিকরা বলছেন, গণপরিবহন কম বের হলেও, জায়গায় জায়গায় ব্যারিকেডের কারণে রাস্তা ছোট হয়ে গেছে। যে কারণে কয়েকটি এলাকায় সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। 

কোটা আন্দোলন ঘিরে সারাদেশে চালানো হয় ব্যাপক তাণ্ডব। হামলা, লুটপাট চলে রাষ্ট্রীয় ও সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে। এতে রক্ষা পায়নি রাজধানীর জনপ্রিয় ও আধুনিক গণপরিবহন ব্যবস্থা মেট্রোরেলও। 

ব্যাপক নাশকতার ও সহিংসতার মধ্যে গত শুক্রবার মাঝরাত থেকে কারফিউ জারি করে সেনা মোতায়েন করা হয়। ঘোষণা করা হয় সাধারণ ছুটি।

অবশ্য কারফিউ জারির একদিন পর থেকেই কিছু সময় করে শিথিল করা হয়। বুধবার থেকে খুলে দেয়া হয় সরকারি-বেসরকারি অফিস-আদালত। 

রাজধানী ঢাকাতে বুধ ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। এ সময়ে সাধারণ মানুষের কাজে অংশগ্রহণ ব্যাপকভাবে বেড়েছে। ব্যক্তিগত গাড়িসহ বিভিন্ন ধরনের গণপরিবহন চলছে। এতে রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

এদিকে টানা অষ্টম দিনের মত বন্ধ রয়েছে ঢাকার সাথে সারা দেশের রেল যোগাযোগ। স্টেশনে এসেও ফিরে গেছেন বহু যাত্রী। 

রেল কর্তৃপক্ষের বলছে, বৃহস্পতিবার থেকে রাজধানীতে সীমিত পরিসরে কমিউটার ট্রেন চালানোর কথা থাকলেও নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় তারা সেই সিদ্ধান্ত স্থগিত রেখেছেন। 

যাত্রা বাতিল হওয়া অনেক যাত্রী টিকেটের টাকা ফেরত নিতে কমলাপুর স্টেশনে ভিড় করেন।

আরবি
রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশন পুনরায় চালু হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিলো।
কোটা সংস্কার আন্দোলনের সময় গুলশানে শিক্ষার্থী নাইমুর রহমান হত্যা মামলায় গ্রেপ্তার তরুণ নাট্যনির্মাতা রাফাত মজুমদার রিংকু জামিন পেয়েছেন।
কোটা সংস্কার আন্দোলনে রাজধানীর আদাবরে পোশাকশ্রমিক সোহেল রানাকে গুলি করে হত্যার অভিযোগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ২৫ জনকে আসামি করে মামলা দায়ের করা...
কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ পোশাক শ্রমিক শাহ্‌ আলম (৪০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর