ঢামেকে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১১:৪৬ এএম

কোটা সংস্কার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরও একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টায় মো. ইমন (১৭) নামে ওই ব্যক্তি ঢামেক হাসপাতালে মারা যান।

কুমিল্লা মুরাদনগর উপজেলা মৃত মো. সেলিমের ছেলে ইমন রাজধানীর গুলশানে ফুটপাতে একটি হোটেলে চাকরি করতেন। বোন তাহমিনার সাথে তিনি বাড্ডা নতুন বাজার এলাকায় বড় থাকতেন ।

বড় বোন তাহমিনা বলেন, ইমন গত ১৯ জুলাই সকালে বাসা থেকে তার কর্মস্থল যাওয়ার পথে নতুন বাজার এলাকায় সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়। গুলি তার পেটের এক পাশ দিয়ে বিদ্ধ হয়ে আরেক পাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন ঢামেক হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

দুই ভাই ও দুই বোনের মধ্যে ইমন ছিলো সবার ছোট।

ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

আরবিএস
অধ্যাপক ডা. আসাদুর রহমানকে দেখার পর ডা. বিটু বলেন, চিকিৎসকদের ওপর এ ধরনের বর্বর হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে আনুমানিক ১৫ বছর বয়সী এক কিশোরীর মরদেহ ফেলে রেখে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে সম্প্রতি সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হওয়ায় হাসপাতালটি পরিদর্শন করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ইউরোলজিস্ট অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চিকিৎসকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বন্ধ থাকার প্রায় তিন ঘণ্টা পর পুনরায় জরুরি সেবা চালু হয়েছে। সুষ্ঠু তদন্ত ও বিচারের আশ্বাসে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের একটি হত্যা মামলায় সাইফুল ইসলাম রুবেল (৪২) নামের এক আসামিকে যাবজ্জীবন ও নূর উদ্দিন শমির (৩৫) নামের অপর এক আসামিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
ভারতের রাজধানী দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা ও এয়ার ইন্ডিয়ার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের এক চরম কেলেঙ্কারী উন্মোচিত হয়েছে! কোনো প্রকার ইমিগ্রেশন চেক বা অভিবাসন যাচাই...
বিশ্বকাপে ভরাডুবির পর চরম সংকটে থাকা দক্ষিণ কোরিয়া জাতীয় ফুটবল দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন ৪৮ বছর বয়সী স্প্যানিশ কোচ রবার্ট মোরেনো। সোমবার আয়োজিত নিজের প্রথম সংবাদ...
বছর ঘুরে আবারও হাতছানি দিচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে অভিজাত পুরস্কার ব্যালন ডি'অর। আর তা নিয়ে এখনই শুরু হয়ে গেছে কথার লড়াই! স্প্যানিশ সেনসেশন লামিন ইয়ামাল খোলামেলাভাবেই বলে দিলেন এবারের ব্যালন ডি’অর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর