সন্ত্রাসীদের হামলায় একাত্তর টিভির সাংবাদিক আহত

আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৬:৪৬ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে গণমিছিল ও অবস্থান কর্মসূচি পালনকালে বাড্ডায় খবর সংগ্রহ করতে গিয়ে একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিব রহমান হামলার শিকার হয়েছেন।

রোববার সকাল ১০টা থেকে ছাত্ররা রামপুরা-বাড্ডা এলাকায় অবস্থান নেয়। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো ছাত্র তাদের কর্মসূচিতে অংশ নেয়। দুপুর একটার দিকে হঠাৎ করে বিক্ষুব্ধ কিছু সন্ত্রাসী একাত্তর টিভির গাড়ি ভাংচুর করে।। এসময় কিছু সন্ত্রাসী একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার হাবিব রহমানকে ঘিরে হত্যার হুমকি দেয় এবং গালিগালাজ শুরু করে।

উশৃঙ্খল সন্ত্রাসীরা হাবিব রহমানকে লাঠি দিয়ে আঘাত করে গুরুতর আহত করে।এর আগেও খবর সংগ্রহের সময় হাবিব রহমানকে আক্রমণ করে সন্ত্রাসীরা।

 

একাত্তর/জো
বিজ্ঞান, প্রযুক্তি ও পরমাণু বিষয়ক সাংবাদিকদের সংগঠন এটমিক রিপোর্টার্স বাংলাদেশের (এআরবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন চ্যানেল টোয়েন্টিফোরের সিনিয়র রিপোর্টার শামীমা সুলতানা। আর সাধারণ সম্পাদক...
বীর মুক্তিযোদ্ধা, একুশে পদকপ্রাপ্ত কবি ও বর্ষীয়ান সাংবাদিক আল মুজাহিদী আর নেই। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। 
ঢাকায় কর্মরত বগুড়ার সাংবাদিকদের সংগঠন ‘বগুড়া জার্নালিস্ট ফোরাম, ঢাকা’-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে গ্লোবাল টিভির ফেরদৌস মামুন সভাপতি এবং ডেইলি ভয়েস অব এশিয়ার সুমন প্রামাণিক সাধারণ...
দেশের সর্বোচ্চ আদালতের এজলাসে চার মাস ধরে সাংবাদিকদের প্রবেশ করতে না দেয়ার প্রতিবাদে কালো কাপড় পরে মানববন্ধন করেছে সুপ্রিম কোর্টে কর্মরত সাংবাদিকরা।
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুইয়ের ভেতর গলায় ফাঁস লাগিয়ে রাজু নামের এক বন্দি আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে কারাগারের ভেতরে তাঁর নিথর দেহ ঝুলতে দেখে কারাকক্ষ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর