ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানীর ট্রাফিক পরিস্থিতি

আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০৪:৫৬ পিএম

দিনের সাথে সাথে স্বাভাবিক হচ্ছে রাজধানীর ট্রাফিক পরিস্থিতি। কর্মবিরতি শেষে ট্রাফিক পুলিশদের অনেকেই রাস্তা ও যানযট নিরসনে কাজ করা শুরু করেছেন। তাদের সহযোগিতায় পাশে আছে রেড ক্রিসেন্ট, তিন বাহিনীর সদস্য ও শিক্ষার্থীরা।

তবে রাজধানীর অনেক এলাকাতে এখনও দেখা মেলেনি ট্রাফিকের, সেখানে ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছেন শিক্ষার্থীরা।

রাজধানীর ব্যস্ততম সড়ক কারওয়ান বাজার সিগন্যাল। সেখানে ট্রাফিক পুলিশদের সাথে যানযট নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

এই এলাকার দায়িত্বে থাকা ট্রাফিক ইন্সপেক্টর আনোয়ার কবির বলছেন, চলতি সপ্তাহের মাঝেই পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে ট্রাফিক পরিস্থিতি।

শিক্ষার্থীরা বলছেন, ট্রাফিক পুলিশদের সহযোগিতা করতেই তারা রাস্তায় আছেন। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে গেলে তারা ক্লাসে ফিরবেন।

তবে রাজধানীর ধানমন্ডি ও মিরপুরের অনেক এলাকাতেই এখনও কাজে ফেরেনি ট্রাফিক পুলিশ। সেসব এলাকায় রাস্তা নিয়ন্ত্রণের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন শিক্ষার্থীরা।

অন্যদিকে ট্রাফিক নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের অংশগ্রহণে স্বস্তি পেয়েছেন নগরবাসী। তারা বলছেন, শিক্ষার্থীরা এ কাজের জন্য প্রশংসার দাবিদার।

এঅবস্থায় শিক্ষার্থীদের দেখানো নিয়মেই যেনো ট্রাফিক-পুলিশ পরবর্তীতে কাজ করে সে দাবি তুলেছেন সাধারণ মানুষ।

একাত্তর/আরএ
রাজধানীর মিরপুর এলাকা থেকে একটি পিস্তল, একটি রিভলবার ও চার রাউন্ড গুলিসহ কুখ্যাত সন্ত্রাসী ও অস্ত্রধারী শ্যুটার মো. জামিল হোসেন ওরফে শুটার জাকির ওরফে মো. জাকির ওরফে খালাতোকে (৪৮) গ্রেপ্তার করেছে...
ইট-পাথরের যান্ত্রিক এই ধূলিমলিন শহরে যখন এক ফোঁটা তাজা নিঃশ্বাস আর এক টুকরো সবুজের জন্য নগরবাসীর নিত্য হাহাকার, ঠিক তখনই রাজধানীর তেজগাঁওয়ের পেপসি গলি যেন এক অবিশ্বাস্য দৃশ্যপট ফুটিয়ে তুলেছে।...
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন আবাসিক প্লটে অবৈধ ও অননুমোদিতভাবে পরিচালিত বাণিজ্যিক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর