রিকশাচালক হত্যা মামলায় টুকু-পলক-সৈকত ১০ দিনের রিমান্ডে

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৪:৪৩ পিএম

রাজধানীর পল্টনে এক রিকশাচালক হত্যা মামলায় শামসুল হক টুকু, জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে তা মঞ্জুর করেন ম্যাজিস্ট্রেট রশিদুল আলম। 

এর আগে বুধবার রাতে রাজধানীর খিলক্ষেতের নিকুঞ্জু আবাসিক এলাকা থেকে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ সৈকতকে  গ্রেপ্তার করে মিন্টো রেডের ডিবি অফিসে নেওয়া হয়।

গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর পল্টন থানা এলাকায় গুলিতে নিহত হন রিকশাচালক কামাল মিয়া (৩৯)। 

পরে ২০ জুলাই তার স্ত্রী ফাতেমা খাতুন বাদি হয়ে পল্টন থানায় কারো নাম উল্লেখ না করে হত্যা মামলা দায়ের করেন।  

মামলায় তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনে পুলিশ দুস্কৃতকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে পড়েন কামাল। পরে তিন দৃস্কৃতকারীদের গুলিতে আহত হন। উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

একাত্তর/এসি
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের...
বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।
জুলাই গণ–অভ্যুত্থানকালে রাজধানীর মিরপুরে দেলোয়ার হোসেন হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের পাঁচ দিনের রিমান্ড...
গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাফিকুর রহমান এবং তার স্ত্রী...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
ভারতের জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল আন্দোলনের মধ্যে অনশনরত বিশিষ্ট সমাজকর্মী সোনম ওয়াংচুকের সঙ্গে হাসপাতালে বৈঠক করেছেন কেন্দ্রীয় মন্ত্রীরা।...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর