মাদ্রাসায় শিশুর ঝুলন্ত মরদেহ: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থী রিমান্ডে

আপডেট : ২১ মে ২০২৬, ০৫:৫৪ পিএম

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি হিফজ মাদ্রাসার ১০ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারসহ আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত মাদ্রাসাছাত্র মো. শিহাব হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড দিয়েছে আদালত। 

বৃহস্পতিবার (২১ মে) তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামান এই আদেশ দেন।  

এর আগে বুধবার (২০ মে) রাত আটটার দিকে পাবনা জেলার বেড়া থানার খাকছাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সে রামপুরার বনশ্রী সি-ব্লকের ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা’র ছাত্র।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ মে (মঙ্গলবার) রাত ১০টার দিকে বনশ্রীর আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে মো. আব্দুল্লাহ (১০) নামের এক শিক্ষার্থীর গলায় গামছা পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে রামপুরা থানা পুলিশ।

সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার সময় পুলিশ কর্মকর্তারা শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের লক্ষণ দেখতে পান। এরপর পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠায়।

ঘটনার পর পুলিশ মাদ্রাসা কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, অভিযুক্ত শিহাব হোসেন ইতিপূর্বেও মাদ্রাসার আরও চারজন ছাত্রের সঙ্গে অস্বাভাবিক যৌনাচারে লিপ্ত হয়েছিলো। এই ঘটনার পরপরই ১৯ মে রাতে মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষ থেকে রামপুরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে শিশু আব্দুল্লাহ গলায় ফাঁস দেওয়ার আগেই অভিযুক্ত শিহাব হোসেন মাদ্রাসা থেকে পালিয়ে পাবনায় তার গ্রামের বাড়িতে চলে যায়। পরে রামপুরা থানা পুলিশ পাবনার বেড়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

এদিকে ঘটনার পরদিন বুধবার নিহত শিশু আব্দুল্লাহর মা মোছা. টুকু আরা খাতুন বাদি হয়ে রামপুরা থানায় মো. শিহাব হোসেন এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেন।

আরবিএস
ঢাকার হাতিরঝিল এলাকায় দীপ্ত টেলিভিশনের সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিম হত্যা মামলায় সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলমসহ ৯ আসামিকে নতুন করে সম্পৃক্ত করার রিভিশন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।...
মালয়েশিয়াতে লোক পাঠানোর নামে সিন্ডিকেট, হয়রানি ও চরম অব্যবস্থাপনার অভিযোগে ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের যে সিদ্ধান্ত সরকার নিয়েছিলো, তা-ই বহাল থাকছে। হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সঙ্কটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে জিজ্ঞেসাবাদের জন্য একদিনের...
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে। মামলার আসামি সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর