বিদেশি চ্যানেল বন্ধসহ ছয় দাবি ক্যাবল অপারেটরদের

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০১:০৩ পিএম

আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল বন্ধসহ ছয় দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে মানববন্ধন করে এসব দাবি জানান তারা।

ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের  সভাপতি এ বি এম সাইফুল হোসেন সোহেলের নেতৃত্বে মানববন্ধনে প্রায় অর্ধশত ক্যাবল ব্যবসায়ী অংশ নেন।

এসময় সাইফুল হোসেন বলেন, আইএসপির জন্য রেগুলেটরি এবং লাইসেন্সিং গাইডলাইন বৈষম্যমূলক। এই ৭(৬) ধারা বাতিল করতে হবে।

আইপি ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেল, ফ্রি টি-এয়ার ও পে-চ্যানেল যাতে সম্প্রচারিত না হয় সে বিষয়ে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

একইসাথে বিটিআরসি দ্বারা পরিচালিত সকল বৈষম্যমূলক ‘কালো আইন’ প্রত্যাহারের দাবি করেন বক্তারা।

একাত্তর/আরএ
হবিগঞ্জে ‘জিন দিয়ে মেরে ফেলার ভয়’ দেখিয়ে সপ্তম শ্রেণির এক ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশে দিন দিন বেড়েই চলেছে ডেঙ্গুর তাণ্ডব। প্রাণঘাতী এই এডিস মশাবাহিত জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল, নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছেন হাজারো মানুষ। ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রূপ...
দেশের আবাসন খাতের উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য গৃহঋণ সহজীকরণের যাত্রায় সাফল্যের ৩০ বছর পূর্ণ করেছে শীর্ষস্থানীয় গৃহঋণদানকারী প্রতিষ্ঠান ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি।
সৌদি আরবে দক্ষ ও সুশিক্ষিত জনশক্তি রপ্তানির পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও অবকাঠামো খাতের অফুরন্ত সুযোগ ও সম্ভাবনা কাজে লাগাতে দেশীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর