আলোচিত তাকসিমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা 

আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৫:৪০ পিএম

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক আলোচিত তাকসিম এ খানের যাবতীয় নথিপত্র তলব করে তাকে বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন। 

সোমবার এ বিষয়ে পুলিশের স্পেশাল ব্রাঞ্চকে (এসবি) চিঠি দিয়েছে দুদক। তাকসিম এ খানের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত ওয়ার পরই দুর্নীতি দমন সংস্থাটি এ পদক্ষেপ নিয়েছে। 

অনুসন্ধানে জন্য দুদকের সহকারী পরিচালক মাহবুবুল আলমের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

দুদক সূত্র জানিয়েছে, তাকসিমের নিয়োগসংক্রান্ত কাগজপত্র চেয়ে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছেন দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।

নানা অনিয়মের অভিযোগ ও বিতর্কের মধ্যেও দীর্ঘদিন ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে বহাল থাকে তাকসিম এ খান। 

গত পাঁচ আগস্ট সরকার বদলের পর অবসান ঘটে তাকসিমের ১৫ বছরের জমানার। তার জায়গায় ওয়াসার এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির উপব্যবস্থাপনা পরিচালক এ কে এম সহিদ উদ্দিন।

২০০৯ সালে ওয়াসার এমডি পদে প্রথমবারের মতো নিয়োগ পেয়েছিলেন তাকসিম এ খান। এরপর দফায় দফায় মেয়াদ বাড়িয়ে সর্বশেষ অষ্টমবারের মতো ওই পদে আবারও নিয়োগ দেওয়া হয় তাকে। 

আরবি
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
জনগণের প্রত্যাশা অনুযায়ী, যে কোনো ধরনের চাপমুক্ত থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে চান দুর্নীতি দমন কমিশনের (দুদক) নবনিযুক্ত চেয়ারম্যান বিচারপতি এ কে এম আসাদুজ্জামান।
সম্পদের হিসাব বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীকে (এসকে সুর চৌধুরী) তিন বছরের সশ্রম কারাদণ্ড...
বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে অভিযুক্ত সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের গুলশানের আলিশান দুটি ফ্ল্যাট দখলে নিতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর