শাজাহান খানের এপিএস গ্রেপ্তার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬ পিএম

সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের ব্যক্তিগত সহকারী (এপিএস) মোহাম্মদ জাহাঙ্গীর জমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। 

বুধবার ঢাকার মগবাজার থেকে তাকে গ্রেপ্তার করে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সংস্থাটির সহকারী পরিচালক এএসপি ফয়জুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব এক বার্তায় জানিয়েছে, মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে গত ৬ সেপ্টেম্বর আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে ধানমন্ডির একটি বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
 
ঢাকার জিগাতলা বাসস্ট্যান্ড এলাকায় গুলিতে মোতালিব নামের এক কিশোর হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর পর জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেওয়া হয়।

আরবিএস
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
দালাল চক্রের দৌরাত্ম বন্ধে রাজধানীর তিনটি বড়ো সরকারি হাসপাতালে একযোগে অভিযান চালিয়েছে র‌্যাব-২। এসময় হাসপাতাল তিনটি থেকে ১১ জনকে আটক ও পরে সাজা দেওয়া হয়েছে।
রাজধানীর মিরপুর ডিওএইচএস-এ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তার স্ত্রী ফারাহ দীবা (৬০) হত্যা মামলার প্রধান আসামি গাড়িচালক মো. সবুজ বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়েছে।
রাজধানীর কাফরুলে চালকের মাথায় আঘাত করে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনার মূল পরিকল্পনাকারী মো. ফয়সাল কালুকে (২৭) গ্রেপ্তার করা হয়েছে। 
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর