অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ পিএম

প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার ব্যবসায়ী এনামুল কবির ২০১৮ সালে তাকে ডিবি পুলিশ দিয়ে গুম করে রাখার অভিযোগে শেখ হাসিনাসহ ২৫ জনের বিরুদ্ধে এ অভিযোগ দেন।

একইসঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে।

এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাবউল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন তার মামা।

এখানে আসামি করা হয়েছে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৭৮ জনকে।

৫ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সারাদেশে গণহত্যা চালানোর অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রোববার পর্যন্ত কমপক্ষে ২৯টি পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। সময়ের সাথে সাথে অভিযোগের সংখ্যাও বাড়ছে।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এরপর তিনি বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে ভারতে পালিয়ে যান। এরমধ্য দিয়ে তার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের ক্ষমতার অবসান ঘটে।

একাত্তর/আরএ
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুম করার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। 
ইতিহাস থেকে স্বৈরশাসকদের পরিণতির শিক্ষা শেখ হাসিনা নেননি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, সেই শিক্ষা নিলে শেখ হাসিনা অন্তত বিরোধী দলে তার অবস্থান ধরে রাখতে...
জুলাই গণঅভ্যুত্থানে যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত হত্যাকাণ্ডের বিচার অগ্রাধিকার ভিত্তিতে দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জানান,...
দিল্লি থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়ার ঘোষণা একটি ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। তিনি বলেন, সাহস...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর