সাবেক মার্কিন রাষ্ট্রদূতের গাড়িবহরে হামলার আসামি গ্রেপ্তার

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৫ এএম

সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনার এক আসামিকে রাজধানী থেকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ডিএমপি ডিবি’র একটি দল সিয়াম হাসানকে (২৬) মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বাসা থেকে গ্রেপ্তার করে।

২০১৮ সালে সাবেক মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা মামলায় সম্পূরক চার্জশিটভুক্ত আসামি সিয়াম।

এছাড়া গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার অভ্যুত্থান চলাকালে হত্যার ঘটনায়ও সিয়াম হাসান আসামি। তার নামে আরও একাধিক মামলা রয়েছে।

সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদারের মোহাম্মদপুরের বাসায় নৈশভোজ শেষে ফেরার পথে ২০১৮ সালের ৪ আগস্ট রাতে যুক্তরাষ্ট্রের তৎকালীন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িবহরে হামলা হয়।

পরে বদিউল আলম মজুমদার বাদী হয়ে একটি মামলা করেন। ২০২৩ সালের সেপ্টেম্বরে এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক অভিযোগপত্র জমা দেয় ডিবি।

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন মার্শা বার্নিকাট।

একাত্তর/আরএ
২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার।
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 
তিনটি বিদেশি পিস্তল, ৬০ রাউন্ড গুলি ও মাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর