সরকারি কর্মকর্তা সেজে প্রতারণা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

সরকারি কর্মকর্তা সেজে ভূমি অফিসে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে নিউমার্কেট থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন।

বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আলমগীর হোসেন কাঁটাবন ভূমি অফিসে কম্পিউটার অপারেটর পদে এক যুবককে চাকরি দেয়ার কথা বলে ১৮ লাখ টাকায় চুক্তি করেন। নগদ ৭ লাখ টাকা গ্রহণ করেন। কিন্তু দীর্ঘদিন হয়ে গেলেও চাকরি না দিলে নিউমার্কেট থানায় মামলা করেন সেই যুবক। ওই মামলায় কাঁটাবন ভূমি অফিসের সামনে থেকে আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সময় আলমগীর হোসেনের হেফাজত থেকে ভূমি মন্ত্রণালয়ের দুইটি ভুয়া নিয়োগপত্র, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহায়ক পদে একটি ভুয়া নিয়োগপত্র, তিন লাখ টাকার জমা স্লিপ, ভূমি মন্ত্রণালয়ের চাকরির দুইটি ভুয়া আবেদন ফরম, একটি সিম্ফনি বাটন মোবাইল ফোন, ১০ টাকা মূল্যের দুইটি স্ট্যাম্প ও বিভিন্ন কাগজপত্র, ভুয়া ভিজিটিং কার্ড এবং ২,৫০০ টাকাসহ একটি মানিব্যাগ জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নোয়াখালীর সুধারামপুর থানা, ডিএমপির শাহবাগ থানাসহ বিভিন্ন থানায় ৬টি প্রতারণা মামলা রয়েছে।

নিউমার্কেট থানার দায়ের করা মামলায় গ্রেপ্তার আলমগীরকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানান তালেবুর রহমান।

একাত্তর/আরএ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৪ জন গ্রেপ্তার হয়েছে। একই সময়ে ৫২টি মামলা দায়ের করা হয়েছে।
রাজধানীর আদাবরের নবোদয় হাউজিং এলাকায় বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কম্বোডিয়ার বিভিন্ন সাইবার স্ক্যাম কম্পাউন্ডে চীনা চক্রের অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে ‘সাইবার দাসত্ব’ ও অমানুষিক নির্যাতনের শিকার হওয়া আরও ৫৪ জন বাংলাদেশি নাগরিক শনিবার (১৩ জুন) দুপুরে দেশে ফিরেছেন।...
রাজধানীর নিউমার্কেট এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন নিহত হয়েছেন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর