রাজধানীর কদমতলীতে ট্রাকের ধাক্কায় এক ব্যাটারি চালিত রিকশা চালকের মৃত্যু হয়েছে। শনিবার দিনগত রাতে কদমতলী থানাধীন পোস্তগোলায় এ ঘটনা ঘটে।
নিহত মো. দেলোয়ার হোসেন (৪২) নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শিবরামপুর গ্রামের ইমান মোল্লার ছেলে। তিনি গেন্ডারিয়ার শাখারী নগরলেন ৯/১ রেজাউলের রিকশার গ্যারেজে থাকতেন।
কদমতলী থানার এসআই এম এম আনিসুর রহমান জানান, শনিবার রাতে পোস্তগোলা ব্রিজের দক্ষিণ পাশের সড়কে রিকশা চালিয়ে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় ব্যাটারি চালিত ওই রিকশার চালক গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।
পুলিশ সংবাদ পেয়ে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
যৌথ বাহিনীর অভিযানে পিচ্চি রাজা গ্রেপ্তার